ঠিক ভুল বিচার করবে কে?

||১|| “টেবিলে লুচি কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি আয় মা “- ডাক দিলো নবনীতা, প্রীতম আর পৃথার মা | পৃথা লুচির গন্ধ পেয়েই এক ছুট্টে ডাইনিং টেবিলে | গপাগপ লুচি মুখে পুরতে ব্যস্ত পৃথা, খানিকটা খাওয়ার পর খেয়াল পড়ল, মা কই খেল না তো? তাকিয়ে দেখল মা তখন অফিসের শাড়িটাও চেঞ্জ করেনি, আগে পৃথাকে […]
ওরে সমাজ কবে পাল্টাবি?

||১|| “সোনা, ভাতটা তাড়াতাড়ি খেয়ে নাও, মাম মাম-এর আরো অনেক কাজ আছে তো |”, ভাতের দলা নিয়ে ছোট্ট চিকুর পিছলে দৌড়ানো এখন আমার রোজনামচা হয়ে দাঁড়িয়েছে | চিকু আমার একমাত্র ছেলে, এই বৈশাখে পাঁচে পড়বে | ঠাকুমা, দাদুর মানিক, আর ওর বাবার ‘বাবুসোনা’ সবার আদরে ভালবাসায় আজ কত্ত বড় হয়ে গেল, যেন এই সেদিনের কথা, […]
সখী

||১|| “মা আমায় আজ আবার বেরতে হবে”,বলেই তড়িঘড়ি উপরে গেলো পিয়ালী রেডি হতে | কোন অনুমতির অপেক্ষা না করেই বৌমার এহেন গমন দেখে খানিক বিরক্ত হয়েই তাকালেন গিরিজা দেবী | খানিক বাদে পিয়ালীকে এমন হন্তদন্ত হয়ে বেরতে দেখে প্রশ্নটা করেই ফেললেন,”কী ব্যাপারটা কী বৌমা? বাপের বাড়িতে কিছু হয়েছে কী? কিছু বললেও না…”| গিরিজা দেবীকে কথা […]
রান রান রান

“কী গো ওঠো, ৭:৩০ টায় ফ্লাইট, এখন না উঠলে মিস হয়ে যাবে কিন্তু |” সাউথ সিটির বিলাস বহুল এপার্টমেন্টের একটি ৩ বি.এইচ.কে ফ্ল্যাটে এখন চূড়ান্ত ব্যস্ততা | রেডি হতে হবে, খেয়ে বেরতে হবে, ছুটতে হবে, আশপাশ দেখার সময় এখন কোথায় মিঃ আর মিসেস লাহিড়ীর | আজকের ফ্লাইটেই একজন সিঙ্গাপুর – একজন চীন পৌঁছবে, অবশ্যই নিজেদের […]
H2SO4

||১|| আজকের গল্প এক রাজা ও রাণীর | না, যেরকম রাজা রানীর গল্প ভাবছেন, তা নয় | এ রাজা, রাণী আমাদের সমাজেরই একজন, যারা নিজগুণে আজকের রাজা ও রাণী | বাস্তবকে তো অনেক দেখলাম, একটু নাহয় কল্পনাকে দেখি আজ? হতেও পারে, যদি এটাই কোনদিন বাস্তব হয়ে ওঠে | **************** “রাজা, ওঠ, কলেজের দেরী হয়ে যাবে […]
অন্য মা

||১|| ” I am sorry to say, কিন্তু এটাই fact, ওর পক্ষে সন্তান ধারণ করা সম্ভব না |” নতমস্তকে অনিচ্ছা সত্ত্বেও রূঢ় সত্যটার উপর থেকে পর্দা সরিয়ে দিল ডঃ চ্যাটার্জী ওরফে অয়নের ছোটবেলার অভিন্নহৃদয় বন্ধু সায়ক | রিপোর্টটা হাতে নিয়ে বেশ কিছুক্ষন পাথরের মত বসে রইল অয়ন, অয়ন আর মেঘলার বিয়ে হয়েছে বছর চারেক | […]
পথে হলো দেরী

||১|| “মা প্লিজ আবার তুমি শুরু করো না, আমি তোমায় বহুবার বলেছি যে আমি এসব নিয়ে চাই না কথা বলতে |” তাড়াতাড়ি ফাইল গোছাতে গোছাতে উত্তর দিলাম আমি | আমি, দেবলীনা মিত্র, শোভাবাজারে থাকি মা বাবার সাথে | দিদি একটি, সে বিবাহিত, চাকরি করি, ডিভোর্সী | হ্যাঁ ডিভোর্সী, বিগত দেড় বছরের আইনি জটিলতার পথ পেরিয়ে […]
বৈধ-অবৈধ

“কি হলো? কথা কানে যাচ্ছে না ? গরম করে আন চা-টা “,বলেই চায়ের কাপটা সশব্দে রাখলো অতনু | “এখুনি আনছি”-বলেই চা-র কাপ নিয়ে মাথা নিচু করে রান্না ঘরে চলে গেলো দিশা, মিঃ অতনু চৌধুরীর স্ত্রী | যদিও স্ত্রী টা নামেই | কোনোদিনই স্ত্রীর মর্যাদা, সম্মান, ভালোবাসা পায়নি দিশা | উল্টে দিন রাত পতিসেবা করেও […]
রেখেছো বাঙালি করে মানুষ করোনি

আজকে যে বিষয় নিয়ে বলতে চলেছি , তা সবার পছন্দ নাও হতে পারে | কিন্তু সমাজের সবদিকটাই সমানভাবে দেখা উচিত তাই আজকের গল্প | আমি পারমিতা ঘোষ, বিবাহিতা , চাকুরীজীবি, স্বামী প্রকাশ ঘোষ, আর আমাদের সন্তান পিকু ওরফে অনীককে নিয়ে ছোট্ট সংসার | চার বছরের দাম্পত্য জীবনে পিকু আমাদের মধ্যে আসে বিয়ের বছর দুই পরে | […]