কর্কট

karkat muktodhara bengali story

  ||১|| “সত্যিই দিন দিন দুর্বল লাগছে আজকাল, দেখি রিপোর্টগুলো আজ |”, বলতে বলতেই ঘুমের আমেজ কাটিয়ে উঠে পড়ল পলাশ | ঘরে তখন আলতো নরম রোদের খেলা শুরু হয়েছে, সোনালী রোদের ধারা চুঁইয়ে নামছে জানলার কাঁচ বেয়ে | এমন সময় ফোনে নন্দিতার ছবি, অল্প হেসে নন্দিতার হাসি মুখটার দিকে হাঁ করে দেখছিলো পলাশ | ফোনটা […]

মুখোশ

mukhosh muktodhara bengali story image

||১|| সবুজ ক্ষেত পেরিয়ে ছুটে চলেছে ট্রেন, জানলার পাশের সীটে ঝোড়ো হওয়াটা ধাক্কা খাচ্ছে আমার মুখে, এত ঠান্ডা হাওয়ায় এতক্ষণের সব ক্লান্তি ফুড়ুৎ | খানিক মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখলাম, মা ঘুমোচ্ছে, আমিও চোখটা বুজলাম | সেই তো নালিকুলে নামবো, অনেক দেরী | আমার মামার বাড়ি | গরমের ছুটি যেমনি পড়েছে স্কুলে, তেমনি আমার একমাত্র ডেস্টিনেশন | দিদা […]

অভিনয় (গল্প হলেও সত্যি)

avinoy_muktodhara-story image

“থালাটা আবার ছুড়ে ফেলে দিল ঘর থেকে |”-মা কথাটা বলতে বলতেই দালান পেরিয়ে গেল ওপারের ঘরের দিকে | এটা রোজকার ব্যাপার, আমার মেজ কাকীকে নিয়ে রোজ একটা না একটা কিছু লেগেই থাকে | ঠাম্মি গজ গজ করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে এল,”এরকম করলে হয় বৌমা? তুমি কি আর কোনদিনই…যাকগে যা, বলে লাভই বা কী? এই […]

হঠাৎ একদিন

hathat-ekdin-muktodhara story image

||১|| “কখন থেকে বলছি একটু দেখে দাও, এখনও তোমার খেলার পাতা পড়া শেষ হলো না, আমাকেও দেবে না দেখতে, আশ্চর্য |”, বলেই চা-এর কাপটা টেবিলের উপর সশব্দে রেখে দিল মিতালী | মিতালীর অনেকদিনের একটা নেশা আছে, লটারির টিকিট কাটা | এটা বহু বছর ধরে চলে আসছে, মাঝে মাঝে একশ দু’শ টাকা পেয়েছেন বটে, কিন্তু ঐ […]

শুভ নববর্ষ

shuvo nababarsho muktodhara story image

||১|| “বৌমা, রোজ রোজ এতদেরী হলে কিন্তু এবার তোমার শ্বশুর মশাইকে আমায় জানাতেই হবে ব্যাপারটা |”, বেশ রাগের সঙ্গে কথাটা স্বর্ণালীর দিকে ছুঁড়লেন আরতি দেবী | “কী করবো মা, এখন এই রাস্তাটায় কাজের জন্য এতো জ্যাম হচ্ছে, আর স্যারকে কী এভাবে বলা যায় ছেড়ে দিন তাড়াতাড়ি?”, যতটা সম্ভব ম্যানেজ দিয়ে তাড়াতাড়ি উপরে চলে গেল স্বর্ণালী […]

হ্যাপি মাদার্স ডে

happy-mothers-day_muktodhara story image

||১|| “আততা বাপি, মা আবাল কবে তালা থেকে মানুত হবে?”, নিজের শিশুসুলভ ভঙ্গিতে অবুঝ হিয়া প্রশ্ন করে নিজের বাবাকে | বাবা তাকে বলেছে মা তারা হয়ে গেছে, তাই মা তার কাছে আর নেই, আকাশে থাকে | হিয়া আর দিয়া যমজ বোন, এই বছর পাঁচে পা দিল ওরা | সমর দত্ত মানে দিয়া হিয়ার দাদু মানা […]

বন্ধু (১)

bondhu-muktodhara story image

||১|| “উফফ! বেরোতে কত রাত হয়ে গেল আজ “, বলতে বলতেই টেবিলের ফাইলগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছে পল্লবী | আজ কাজ শেষ করে বেরতে বেরতে অফিস থেকে বেশ রাতই হয়ে গেছে ওর | কাজের মধ্যে এমন ডুবে গেছিল যে খেয়ালই করেনি ঘড়ির কাঁটা কখন রাত দশটা ছুয়েঁছে | বেরিয়েই মা-কে ফোন করে দিল পল্লবী | পল্লবী […]

বন্ধুত্ব বনাম প্রেম 

||১|| কানের ঝুমকোর পাশ দিয়ে অবাধ্য চুলগুলো বার বার এসে পড়ছে নরম গালে, বার বার বিরক্তি নিয়ে সেগুলো সরিয়ে ক্লাসে মনোনিবেশ করার চেষ্টা করছে বহ্নি, বহ্নি মল্লিক | সেকেন্ড ইয়ারের ক্লাসরুম, এস.পি ম্যাডাম আপাতত বোর্ডে কেমিকাল বন্ডিং নিয়ে ব্যস্ত, ক্লাসের বেশিরভাগ ছেলেই সুন্দরী ম্যাম-এর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে | একমাত্র অর্জুনের চোখ অন্যদিকে, দু’চোখ ভরে অর্জুন […]

দাগ

dag muktodhara story image

||১|| কফিশপে বসে কর্ণারের টেবিলে বসা মেয়েটাকে বার বার দেখছিল সিদ্ধার্থ, না চেয়েও বার বার যেন চোখটা চলেই যাচ্ছে | সিদ্ধার্থ-র বন্ধুরা আসবে, তাই অপেক্ষা করছিল ও, এখনও ওরা এসে পৌঁছায়নি, তাই আপাতত এই কাজটাই মন দিয়ে করছে ও | খোলা স্ট্রেটেন করা চুল কাঁধ ছাপিয়ে নেমেছে, যা দেখে সিদ্ধার্থ-র পিছলে যাওয়ার অবস্থা | ছিপছিপে […]

তারে আমি চোখে দেখিনি 

||১|| সময়টা ৮০ -র দশক | তখনও ঘরে ঘরে দূরভাষ মানে আমাদের টেলিফোনের আগমন হয়নি | প্রেম পত্রের চল তখন প্রবল | প্রেমপত্র পড়ার আমেজই আলাদা, এখনকার এস এম এস, হোয়াটস্যাপ-এ তার সিকিভাগ আমেজও নেই | কবে প্রেয়সীর চিঠি আসবে বা সপ্তাহ শেষে প্রিয় মানুষটার চিঠি পড়তে বসা আর সাথে হাজার কল্পনার বুনন, এসব নিয়েই […]