মনে মনে

রাহুলকে স্কুলবাসে তুলে দিয়ে এই একটু বসতে পেলাম, সকাল থেকে যা ঝড়টাই না যায়, রাহুলের টিফিন, তোমার টিফিন, বাড়ির কাজ, ঠাকুর ঘর… উফফ। সব সামলে একটু বসে যখন সামনের আয়নাটার দিকে তাকাই, চোখের পাশের রিংকলস, বা মাথায় রুপোলী আভাকে ছাপিয়ে সেই তন্বী-কেই খুঁজে বেড়ায় চোখ। আচ্ছা, শোনো না, অফিস পৌঁছে গেছ? এখনও ফোন করলে না […]
ফিরে দেখা

“কীরে, ওনাকে ডাকলি না, নতুন যিনি এসেছেন, নিয়ে আসবি তো।” নিজের জন্মদিনের কেকটার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিল খেয়াদেবী। বিশাল মাপের ভ্যানিলা ফ্লেভার কেক, আকৃতিটা একটা বাড়ির, লেখা ‘আমাদের বাড়ি’। ‘আমাদের বাড়ি’ প্রত্যেকটি সদস্যের জন্মদিন এভাবেই ধুমধাম করে পালন করে। এই যেমন আজ খেয়াদেবীর হচ্ছে, কিন্তু সেই অনুষ্ঠানে আজ সবাই উপস্থিত থাকলেও একজন নেই, এবাড়ির নতুন […]
বেনামী (শেষ অংশ)

।।৩।। ভাইজাগ শহরটা বেশ সুন্দর, পরিপাটি, সাজানো, একটা ফ্ল্যাট ভাড়া নিলাম রামকৃষ্ণপুরমে। বাবা মা আমার সাথে এসে সবটা সাজিয়ে দিয়ে গেছল। জয়েনিং-এর প্রথম দিন স্বভাবতই নার্ভাস। এইচ আর থেকে ফর্মালিটিজ-এর জন্য যে হাতটা বাড়িয়ে দিয়েছিল, সে আর কেউ না, রুদ্র। একমুহূর্তের জন্য থমকে গিয়েছিল আমার মনটা, সেই চেনা, পরিচিত মানুষটা আজ এতগুলো বছর পর আমার […]
বেনামী (প্রথম অংশ)

-“মুন তোকে কতবার ঠিক বলতে হবে, ব্যাগটা গোছাচ্ছি, আর কী কী নিবি তুই দেখে নিবি আয় ।” মা-এর গলা খাঁকারিতে নড়ে চড়ে বসলাম একটু, হাতের ‘ফেলুদা’টা রেখে। সাসপেন্স তখন সবে জমে উঠেছে, চারমিনার ধরিয়ে প্রদোষ মিত্র তখন সবে মগজাস্ত্রে ধোঁয়া দিয়ে জালটা ছাড়াতে শুরু করছে, আর তখনই মাকে ডাকতে হলো । ব্যাজার মুখে উঠলাম অবশেষে […]
একটি মিষ্টি প্রেমের গল্প

।।১।। “কাকা, ফুচকায় আর একটু ঝাল দাও তো”- বলেই হাপুস হুপুস করে চোখ নাক মুছে আবার ফুচকাটা মুখে পুরল উদিতা । “ঝাল খেতে গিয়ে নাকের জল, চোখের জল এক হচ্ছে তবু খাওয়া চাই”- বলেই উদিতাকে ভালবেসেই দু ঘা বসাল রাহুল । উদিতা , রাহুলের কথায় বিশেষ কান না দিয়ে খাওয়ায় মনোনিবেশ করল । খাওয়া শেষে […]
রাঙিয়ে দিয়ে যাও

।।১।। -“জবা, ছাদে জামা-কাপড়গুলো শুকলো কিনা দ্যাখ তো একবার, আর বড়িগুলোও দেখে আসিস ।” বিক্রমপুরে এলে বল্লভ বাড়ি চেনে না, এমন মানুষ খুব কমই আছেন এখানে । গ্রাম বাংলার সুবিশাল দিগন্ত বিস্তৃত মাঠও যেমন আছে, তেমন আধুনিকতার ছোঁয়াও আছে এখানে । এখানে সূর্যের আলো যেমন পাখিদের ঘুম ভাঙ্গায়, তেমন স্ট্রিট লাইটের আলো পথিকদের রাস্তা দেখায় […]
আজগুবি

মৌসুমীর সাথে কালকে এতটা খাওয়াটা ঠিক হয়নি, এখন আর শরীরে অত সহ্য হয় নাকী, রাত বাড়তেই বুকে জ্বালা, বদহজম । বাড়িতে বলতেও পারছে না; পাচ্ছে রীতা জিজ্ঞেস করে – কার সাথে কোথায় খেলে? ওর তো সন্দেহ আর প্রশ্নের অন্ত নেই । আশীষ সাহা, একটা বেসরকারী ব্যাঙ্কে কর্মরত । মৌসুমী আশীষের কলিগ কম অন্য কিছু বেশি, […]
বিশ্বাস করি না

রোহনকে রেডি করে স্কুলে পাঠানোর জন্য আজও রোজের মত বাড়ির সবার আগে কাক ভোরে উঠে পড়েছ নিশ্চয় । বাড়ির সমস্ত কাজ সেরে বাজার, দোকান, রোহনকে পড়ানো সবটুকু করো তুমি হাসিমুখে । তোমায় যত দেখি অবাক হই । মাকে কোনদিন পাইনি কাছে, তাই তোমায় দেখে নিজের মনেই মাঝে মাঝে প্রশ্ন ওঠে একটা, সবকিছু এভাবে একা হাতে […]
চলো পাল্টাই

।।১।। “আর যেন আশেপাশে তোকে ঘুরতে না দেখি”- বলে নিজের হাতের অস্তিনটা ঠিক করে নিল পিউ, সবে মাত্র ওর হাতটা একটা লম্পটের গাল লাল করে ক্ষান্ত হয়েছে । আশেপাশে তখন যথারীতি লোকের জমায়েত, ভিড় ঠেলে একহাতে বান্ধবী বিহু-এর হাত ধরে বেরিয়ে এলো পিউ, আর অন্য হাতে সেই মেয়েটা, যার জন্য নিজের এনার্জি এখন খানিকটা খরচ […]
নিরুপায় প্রেম
।।১।। -“কীরে, তোকে কখন উঠতে বলেছি আর এখন কটা বাজে? উঠবি কী না পোড়ামুখো….. এটা রোজ সকালের ঘটনা, আবীরের মা রোজ সকাল ৮টায় কাজে বেরোয়, তার আগে ঘরের সব কাজ গুছিয়ে বেরোতে হয় । আর আবীরকে রোজই তার মা-এর বকুনি সহ্য করতে হয় । তবে এটাই আবীরের ভালো লাগে, মা-এর বকুনির মধ্যেও তো ভালবাসা আছে, […]