লজ্জা

লাইটার আর সিগারেটটা নিয়ে চুপচাপ সবার নজর এড়িয়ে ছাদে উঠে এল রিনি। কিছু আগেই বেশ বৃষ্টি হয়ে গেছে। ছাদটা ভিজে এখনও, মাটির সোঁদা গন্ধটা বেশ নাকে আসছে। ছাদের এদিকটায় অনেক ফুলের টব রাখা। বৃষ্টির তোড়ে কিছু ফুল পাতা এদিক ওদিক ছড়িয়ে। ছাদের ডানদিকটা ঘন সবুজ। ইতিউতি শ্যাওলা তো আছেই, বাড়ির পাশেই বড় বড় গাছগুলোর জন্য […]
আজ বাঁচুন

আবাসনেরর সামনে দাঁড়িয়ে কথা বলতে বলতেই চিৎকার কানে এলো… সিকিউরিটি কে ছুটে যেতে দেখে প্রথমে কিছুই বুঝতে পারছিলো না ওরা |কিন্তু তারপরই আবাসনের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে গেল যেন চারপাশটা…
আমার মতে তোর মতন কেউ নেই (শেষ অংশ)

সেই চোখ, সেই মুখ আর সেই হাসি। চোখের মণি যেন স্থির হয়ে গেছে ওর, বুকের ভিতর হাতুড়ি পিটছে। হ্যাঁ, এ তো রেহানই! আজ পাঁচ বছর পর, এখানে এভাবে।।। কিচ্ছু মাথায় ঢুকছে না তিতলির। ম্যামের কাছ থেকে পারমিশন নিয়ে ওয়াশরুমে গেল ও। কিছুতেই নিজের আবেগটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না সে। চোখে মুখে জল দিয়ে আয়নার দিকে […]
আমার মতে তোর মতন কেউ নেই (প্রথম অংশ)

-“তিতলি খাবারের ব্যাগে কিন্তু সব দেখে শুনে সাজিয়ে নেবে, আর ওখানে তো অনলাইন ডেলিভারি দেয়ই, তাই শেষ হওয়ার আগেই অর্ডার করবে। খেয়াল রাখতে হবে এগুলো।” -“মা প্লিজ, আমি কী এইটুকু এখনও? আই উইল ম্যানেজ, ডোন্ট থিঙ্ক টু মাচ।” -“তুই থাম, এর আগে কবে এতদূরে একা থেকেছিস যে বেশি কথা বলছিস? আচ্ছা, এবার খেয়ে নে, আমি […]
কুটলু

।।১।। “কুটলু বাবু, আমি কিন্তু এবার খুব রেগে যাব, এদিকে এস, সারা মুখে লাগাচ্ছো, কুটলু, কুটলু।।।” আড়াই বছরের কুটলুর পিছনে ছুটল পরমা। অরুণবাবু বেড়িয়েছেন শনকা দেবীকে নিয়ে। পরমার উপর ভার সবকিছুর। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সাড়ে বারোটা প্রায়। এখনো থালায় বেশ খানিকটা ডালভাত পড়ে। কুটলু মুসুর ডালটা খুব পছন্দ করে, চুপচাপ খেয়েও নেয়। আজকেই কেন যে […]
যদি

।।১।। “আর দেরী করলে কিন্তু, সত্যিই পৌঁছতে পারবে না, অলরেডি সাড়ে চারটে বেজে গেছে” মা-এর উদ্দেশ্যে চেঁচাল মৌমিতা, অয়নের দিকে একবার আড়চোখে তাকাল। অয়নও একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নীচু করে ধীরে ধীরে বলল, “এদের নিয়ে যে কী করব, কে জানে, আরে ও বাবা।।।” মিঃ এন্ড মিসেস সেনগুপ্ত, একসাথে শেষ কবে বেড়াতে গেছেন, এবাড়ির স্মৃতিতে তো […]
রদ্যি খবর

“তোকে কতবার আর বলব পুপু, আজ অন্তত দস্যিপনাটা একটু কমা। দেখছিস তো বাড়িতে লোকজন আসবে আজ।” মেয়ে পুপুকে আবার একবার খানিক ধমকে দিলো রাধিকা, বিক্রমপুরের রায়চৌধুরী বাড়ির বড় বৌ। -“কী করব? আমার খুব ক্ষিদে পেয়েছে তো। ও মা, একটু নাড়ু খাবো?” -“খুব বকব কিন্তু এবার, পুপু। আজ বাড়িতে লক্ষীপুজো, আগে পুজো হবে, তারপর সব খাওয়া। […]
পাঁচ ঘন্টা পর (অন্তিম পর্ব)

ব্যস, সামনেই হাসপাতাল, এসেই গেছে, ফোন করেও তো কোন লাভ নেই, অর্ধেক সময় সায়ন বাড়ির ফোন ধরতো না, আর তাছাড়া এখন ফোনে কথা বলার থেকে সামনে সামনি দেখা হওয়াটা অনেক বেশী জরুরী। এই তো বাঁকটা ঘুরলেই… একটা প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছে, চারপাশটায় যেন আঁধার ঘনিয়ে আসছে ধীরে ধীরে… সায়ন… ঐ তো সায়ন…ওর দিকেই আসছে যে ছুটে… […]
পাঁচ ঘন্টা পর (তৃতীয় পর্ব)

ধড়াস করে উঠল মৌ-এর বুকটা, পাপানের কথা শুনে। ক’দিন আগেই সরস্বতী পূজো গেছল, শাড়ী পরে অঞ্জলি, স্কুলে স্কুলে যাওয়া, সবই আগের মতন হয়েছিল বটে, কিন্তু তাও যেন রক্তলাল পলাশ বারবার ছড়িয়ে দিয়ে গিয়েছিল প্রেমের লাল আবির। তাই অন্যবারের তুলনায় এবারের সরস্বতী পুজোটা বেশীই রঙ্গীন ছিল বটে। সায়নদের স্কুলেও গেছিল মৌ ওর বন্ধুদের সাথে, পরনের হলুদ […]
পাঁচ ঘন্টা পর (দ্বিতীয় পর্ব)

।।১।। এই ট্রেনটার টুসিটিং, তবে খুব লেট করে এই টাই প্রব্লেম। ঠেলেঠুলে লাগেজ নিয়ে নিজের সিটে গিয়ে পৌঁছাল মৌ। সিটে বরাবরের মতো এবারও অন্যলোকজন বসে, মানে আবার বচসায় জড়াতে হবে, একে এত ভিড়, রিজার্ভড না জেনারেল বোঝা দায়। তবে ওর সিটটা বেশ ভাল। শুধু জানলার ধারেই নয়, মুখোমুখি যে সিটগুলো হয় সেটা। সামনে একটা টেবিলও […]