সাঁঝের শিশির (ষষ্ঠ পর্ব)

।।১।। (কিছুদিন পর) “আরে আমি নিজেই ফিরে যাব, রতনদা তো আছেই, আবার তুই আসবি কেন?” “তুই তো আচ্ছা হাঁদা, বলছি রতনদাকে ফেরত পাঠাতে, আর এবার আমি দেরী করব না, টাইমের আগেই পৌঁছে যাব, আর ভুল হবে না, আরেকবার সুযোগ তো দে।” “উফফ, আচ্ছা ঠিক আছে, তাহলে পাঁচটার মধ্যে আসবি কিন্তু, ওকে?” “ওকে ম্যাডাম, স্থান?” স্থানটা […]

সাঁঝের শিশির (পঞ্চম পর্ব)

।।১।। “এবার বিশ্বাস হল তো, মেয়েটা খামোখা কেন মিথ্যে বলবে বলো তো? আর আমি তো প্রথমেই দেখেছিলাম, তোমায় বলেওছিলাম, তুমিই আমার কথা বিশ্বাস করোনি, এখন যখন ঘটনাটা এত বড় আকার নিয়ে নিল তখন তোমার টনক নড়ল, আর।।।” “প্লিজ তুমি চুপ করো একটু, বাবার সামনে কথাটা কিভাবে বলব সেটাই বুঝতে পারছি না।” “তুমি তো কোন দোষ […]

সাঁঝের শিশির (চতুর্থ পর্ব)

“আরেকটু ভাত নিবি অভি? এতটুকু খাচ্ছিস কেন? আজ তো খারাপ কিছু হয়নি যে তোর খেতে সমস্যা। উচ্ছে ও হয়নি পটল ও হয়নি। তাও মুখে রুচছে না ?” “আরে তার জন্য না, তাড়া আছে, এখন তাড়াহুড়ো করে মাছটা শান্তিতে খাওয়াও হবে না, কাঁটা বাছতে গিয়ে সময়ও লাগবে, তার চেয়ে মাছটা বরং তুলে রাখো রাত্রে শান্তি করে […]

সাঁঝের শিশির (তৃতীয় পর্ব)

“তুমি একবার আমার কথাটা শোনো, আচ্ছা আমার মিথ্যে বলে কি লাভ বলতো? আর তোমার মনে হয় আমি এই অবস্থাতেও মিথ্যে কথা বলব এখনও?” “সত্যি মিথ্যের অনেক ঊর্ধ্বে চলে গেছে ব্যাপারটা, তুমি জানো তুমি কি বলছ? আর আমায় বললে ব্যস! আর কাউকে ভুলেও বলতে যেও না। আরে তুমি কোন বাড়িতে বসে কথা গুলো বলছ খেয়াল আছে […]

সাঁঝের শিশির (দ্বিতীয় পর্ব)

।।১।। “কি গো টিকলিরাণী, খাও। কখন থেকে খাবারের থালা নিয়ে বসে আছ? তোমার প্রিয় পাস্তা করে দিলুম যে, ভাল হয়নি?” অন্যমনস্ক টিকলি সামনের বাগানটার দিকে তাকিয়েছিল একদৃষ্টে। বিন্তি পিসির কথায় টনক নড়ল। বিন্তি পিসির আসল নাম ঠিক কি জানে না টিকলি, ছোট্ট থেকে এই নামেই ডেকে আসছে। মুখে এক চামচ তুলে বলল, “মা-র এখনও ক্লাস […]

সাঁঝের শিশির

প্রথম পর্ব ।।১।। “টিকলি তোর হলে চলে আয় এবার, খেতে দিয়ে দিয়েছি।” রেওয়াজ শেষে চোখ দুটো এতক্ষণে খুলল টিকলি, ঘড়ির দিকে তাকাল একবার। প্রণাম করে তানপুরাটা সরিয়ে উঠতে না উঠতেই বেজে উঠল ফোনটা। সকাল বেলার কাঁচা রোদ এসে পড়েছে লাগোয়া বারান্দাটায়, খানিকটা উঠোন পেরিয়ে টিকলির ঘরের সাদা মেঝেতেও দিব্যি নিজের মত ছড়িয়ে পড়েছে, সকালবেলা এদিকের […]

আমার একলা আকাশ

।।১।। “ফেরার সময় বাবার ওষুধগুলোর সাথে কিছু খাবার দাবারও কিনে নিস কিন্তু, আজ সন্ধ্যে বেলা মঞ্জু মাসির আসছে। মনে আছে তো? কাল ফোন করেছিল।” থালায় জলখাবারটা বাড়তে বাড়তে বললেন রমলাদেবী। তনু চেয়ারটা টেনে খেতে বসতে বসতে তাকাল মা-র দিকে। ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, “আবার তাহলে আজকে শুনতে হবে তাই তো?” “ছাড়, আর অত মনে রাখিস […]

হারিয়ে যাওয়া ‘আমি’

।।১।। “এই বেলটা বাজছে, একবার দেখ না, তরকারিটা নামাচ্ছি তো, দেখ রে,আরে এই টুসি, কোন সাড়াশব্দ নেই।” “আরে আমি রেডি হচ্ছি মা, তুমি দেখো।” “উফফ, এদের দিয়ে যদি একটা কোন উপকার হয়। ঝিঙে পোস্তটা কোনোরকমে তাকের উপর রেখে ডেচকিটা নিয়ে ছুটল মিঠু। “এই আগের দিন এলে না কেন, এত কামাই করলে তো খুব মুশকিল। হঠাৎ […]

চুপকথা

।।১।।   “কি রে মা ,তখন থেকে বসে আছিস খাবারটা নিয়ে? ক’টা বাজে খেয়াল আছে?” “কি প্রবলেম মা? কতদিন পর বাড়ি ফিরলাম, ছুটির দিন, সবসময় এত তাড়া দাও কেন? একটু আমেজ করে খেতে দাও দেখি।” প্রভাদেবীর প্রশ্নের উত্তর দিয়ে আবার আপন মনে গান শুনতে শুনতে লুচির গ্রাসটা মুখে দিলো তিতলি। বেশ কয়েক মাস পর কদিন হলো […]

বন্ধু

সাকসেসের সংজ্ঞাটা ঠিক কি? রাজীব যদি সত্যিই আজ নিজের জীবনটা গুছিয়ে থাকে তাহলে আজ ওর পাশে কেউ নেই কেন ? নিজের ভালো তো সবাই ভাবে, তাহলে রাজীব আজ সবার কাছে স্বার্থপর কি করে? নন্দিতাও তো কই নেই পাশে। তাহলে? কোথাও ব্যস্ততার অজুহাতে বন্ধুত্বর মানেটাই কি বোঝা হয়ে ওঠেনি রাজীবের?