যাওয়ার আগে

।। ১।।   অনিয়ম, নিয়ম নিষ্ঠার অভাব, এসবকিছু কাননবালা দেবীর মোটে পছন্দ নয়। অথচ কদিন ধরেই দেখছেন যে যার তালে আছে। আশ্চর্য ! বড় বৌমা ও হয়েছে তেমনি। কাউকে একটু শাসন করতে শিখল না। বলে বলে উনি হয়রান। আরে শক্ত হাতে রাশ না ধরলে লোকে মানবে কেন? এটা বুঝিয়ে পারেন না উনি। কাজেই এখন কেউ মানছে […]

সুনুকপাহাড়ীর স্কুলবাড়িটা

।।১।। সে অনেক কাল আগের কথা।তা প্রায় ১৫ বছর তো হবেই। তখন আমি পোস্টিং নিয়ে বাঁকুড়া গেছি সবে।  একটা স্কুলবাড়ির কাজ নিয়ে। আমার বয়স তখন কত হবে ? মেরে কেটে ৪০। আমার উপরেই স্কুলবাড়ির পুনর্নির্মাণ এর যাবতীয় ভার সামলানোর দায় বর্তেছে। আমি ও সেই ভার হাসিমুখে গ্রহণ করে হাজির হয়েছি রাঙামাটির দেশে। ৬মাসের মধ্যে এই কাজ […]

অশরীরী

।।১।। কলকাতার বাইরে এই প্রথম পা রাখল ঈশা। মা বাবার একমাত্র আদুরে মেয়ে, তার উপর বাড়ির সব থেকে ছোট সদস্য, একটু বেশিই আদরের। কিন্তু চাকরির পোস্টিং যেখানে, ছাড়তে তো হবেই, তাই অবশেষে মা বাবার ছত্রছায়া থেকে বেরিয়ে আজ সুদূর পশ্চিমগামী ঈশা। পশ্চিমগামী বলতে পশ্চিম ভারতের স্বপ্নের নগরী, মুম্বাইয়ের কথা হচ্ছে। ৩৫ ঘন্টার জার্নি শেষে ঈশা […]

তোমায় আমায় মিলে

।।১।। “উফফ! পা-টায় যা অসহ্য যন্ত্রনা করছে। সেই কখন থেকে দাঁড়িয়ে। আর পারা যায়?” হাতের , কানের গয়নাগুলো খুলতে খুলতে বলছিল কুহেলী। রাজীব ততক্ষণে মোবাইল নিয়ে একপ্রস্থ গেম খেলতে ব্যস্ত। কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝল উত্তর দেওয়া আবশ্যিক। শুনুক আর নাই শুনুক হুম, হ্যাঁ এইটুকু না বললে তো যুদ্ধের দামামা বাজল বলে, তাই আর দেরী না […]

নিভৃত যতনে

।। ১।।   কোর্টের বাইরে তখন খাঁ খাঁ করছে রোদ, ঘড়ির দিকে তাকাল একবার রিয়াঙ্কা, কোথা দিয়ে এতটা সময় চলে গেল বুঝতেই পারেনি। একবার বাবার দিকে তাকাল ও, মনটা একটু শান্ত হল এবার। বাবার মুখে আবার সেই হাসিটা ফিরে এসেছে অনেকদিন পর, নিজের মেয়েকে ফিরে পাওয়ার আনন্দে হয়তো। মা আসেনি, মা এখনো পুরোটা মেনে নিতে পারেনি, […]

খুন

‘রামধনু ‘ এপার্টমেন্টে সবে দিন পনেরো এসেছে কুন্তলরা। বেশ কিছুদিন ধরেই কথা চলছিল, কিছুতেই আর সব ঠিক হচ্ছিল না। অবশেষে এই মাসের প্রথমেই একটা শুভ দিন দেখে গৃহপ্রবেশ করে উঠে এলো ওরা। ওরা মানে কুন্তল, রিয়া আর ওদের দুবছরের একমাত্র ছেলে বিসকুট। আসার পর দিন কয়েক ঝড়ের মতোই কাটল ওদের। একটু গুছিয়ে নিয়ে রিয়া আবার […]

সন্ধ্যে নামার আগে

।।১।। “প্লিজ তোমার ভাঙা রেকর্ডটা একটু বন্ধ কর তো, সবসময় ভালো লাগে না। একেই অফিসে এত কাজের প্রেশার, বাড়ীতে একটু শান্তিতে বসব, তাও দেবে না।” প্লেট থেকে স্যান্ডুইচটা তুলে মুখে পুরতে পুরতে বেশ মেজাজের সুরেই বলল অভীক। শাওন ততক্ষণে ভিতরের ঘরে ঢুকে গেছে। দরজাটা খোলা ছিল তখনও, এবার সশব্দে দরজাটা বন্ধ করে দিয়ে খাটের উপর […]

অভিশপ্ত

।। ১।।   “আর মোটামুটি কতক্ষণ লাগবে?” ঘড়িটার দিকে একবার দেখে প্রশ্ন করল শ্রী। ও চলছে আগে আগে, পুপু আর টিকলি চলছে একটু তফাতে, প্রত্যেকের হাতেই একটা করে ছোট ট্রলি। রোদটা এখন একদমই পড়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যে নামলো বলে। লোকটা বলেছিল সন্ধ্যের আগেই হোটেল পৌঁছে দেবে, কিন্তু এখন ও তো তেমন কিছুই চোখে দেখতে […]

ট্রাফিক সিগন্যাল

।।১।। পাঁচমাথার মোড় গাড়িটা যখন সিগন্যালে দাঁড়াল তখন বাইরে কাঠফাটা রোদ্দুর, বিগত কিছুদিন ধরেই প্রচন্ড গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত, সামনেই একটা লস্যির দোকানে বেশ ভিড়, লোকজন এই গরমে একটু লস্যি খেতে ব্যস্ত, নির্মাল্য ও একসময় এভাবেই লস্যি খেত ভিড়ে ঠেলাঠেলি করে, এখন অবশ্য সুসজ্জিত রেস্টুরেন্টে গাদাগুচ্ছের দাম, ট্যাক্স আর টিপস দিয়ে খেতেই অভ্যস্ত। দোকানের ভিড়ের […]

সাঁঝের শিশির (অন্তিম পর্ব)

।। ১।।   ( বেশ কিছুদিন পর ) সারা বাড়িতে এই লাগোয়া বারান্দাটাই টিকলির সবথেকে প্রিয়। সামনে বেশ খানিকটা জায়গা জুড়ে বাগান মতো, তারপর রাস্তা। আগে এই জমজমাট এলাকা, রাস্তায় এত আলো গাড়ি, দিন রাত এত হাঁকডাক বেশ লাগতো টিকলির। কিন্তু এখন আর ভালো লাগে না। বাগানের ওই কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকিয়েই এখন কেটে যায় দিনের […]