ভালোবাসা কারে কয় ?

-“বলছি কাগজটা রাখো, আর কোন জন্মে বাজারটা নিয়ে আসবে?” -“ব্যস, শুরু হলো। এই মহিলা আমায় জীবনে যদি এতটুকু শান্তি দিলো।” -“হ্যাঁ এখন তো এসবই বলবে। মেলা না বকে বাজারে যাও তো।” এই বলে দত্ত গিন্নি বাজারের থলেটা বাড়ির কর্তা মানে ওনার স্বামী পরিতোষ দত্তর হাতে ধরিয়ে দিলেন। -“আজ মেয়ে, জামাই, নাতনি আসছে তাই একটু মাছ […]

ধাঁধা

বাড়ি কিনে এই পাড়ায় এই হপ্তাখানেক হলো এসেছি | আমার বাড়ির কাছেই একটা খুব সুন্দর পার্ক আছে | এসে থেকে এখনো যাওয়া হয়নি | ভাবলাম মর্নিং ওয়াক আবার স্টার্ট করা যাবে , আর প্রকৃতিকে একটু দেখাও হবে | আমার বাড়িতে আমি, আমার স্ত্রী, আমার মেয়ে, আর মা বাবা, এই আমাদের ছোট সুখী সংসার | বৌকে […]

অব্যক্ত

  ||১|| “আর না মা, আর দিয়ো না”- বলেই ভাতের থালার উপর হাত দেখিয়ে মা কে যথাসাধ্য নিষেধ করার চেষ্টা করলো রজত | “থাম তো সারাদিন কত খেটেছিস আর ঘুরছিস, সে কি চোখে দেখছি না? এটুকুও না খেলে কি শরীর চলবে?”- বলেই রজতের মা কমলা দেবী খানিকটা ভাত দিয়ে দিলেন একমাত্র ছেলের থালায় | মধ্যবিত্ত আর […]

মাতৃত্ব

বিক্রমপুরের রাজ্ বাড়ি ‘রাজ্ নারায়ণ ভিলা’ | এই যুগে দাঁড়িয়ে রাজত্ব গেলেও রাজবাড়ীর ঠাটবাট অক্ষুন্ন | সে খাওয়াদাওয়া হোক বা জীবনযাত্রা, বা রুচি সংস্কৃতি, বা মানসিকতা | এ হেন, সেই প্রাসাদপম বাড়িটির সর্বময় কর্তা শ্রী দর্পনারায়ণ সিংহ রায় | এনার ঠাকুরদা, দাদা, পরদাদার আমলের বাড়িটি সাজসজ্জা জাঁকজমকে এখনো সাধারণ মানুষের চোখ টানে | বাড়ির চারপাশে […]

দূরে থেকেও ভালোবাসা যায়

  ” গীতা মাসি দেখ তো কে এলো?” গীতা মাসিকে দরজা খুলতে বলে নিজের সোফায় বসে কফি মাগের গরম কফিতে ঠোঁট ডোবালো সীমন্তিনী  ওরফে সীমা | গীতা মাসি সীমার ফ্ল্যাটে সর্বক্ষণই থাকে, সারাদিন কাজ শেষে ফ্ল্যাটে ফিরে অন্তত দুটো কথা বলারও কেউ চাই | মা বাবাকে বার বার বলেও ভবানীপুরের বাড়ি থেকে এই ফ্ল্যাটে আনতে পারেনি […]

শেষ থেকে শুরু

ses theke suru muktodhara story image

||১|| ” মা আমি বেরোচ্ছি, দরজাটা লাগিয়ে দিও”, বলেই তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে নিজের বাইকে স্টার্ট দেয় আদিত্য | আদিত্য চৌধুরী, মনতোষ চৌধুরী ও গিরিজা দেবীর একমাত্র পুত্রসন্তান , বয়স ২১, কলেজে ফাইনাল ইয়ার | আদিত্যর দিদি আয়েশা ওর থেকে বছর চারেক বড়, বিয়ের কথাবার্তা চলছে | মা, বাবা, দিদি নিয়ে আদিত্য কলকাতায় থাকে নিজেদের ছোট্ট […]

রেখেছো বাঙালি করে মানুষ করোনি

আজকে যে বিষয় নিয়ে বলতে চলেছি , তা সবার পছন্দ নাও হতে পারে | কিন্তু সমাজের সবদিকটাই সমানভাবে দেখা উচিত তাই আজকের গল্প | আমি পারমিতা ঘোষ, বিবাহিতা , চাকুরীজীবি, স্বামী প্রকাশ ঘোষ, আর আমাদের সন্তান পিকু ওরফে অনীককে নিয়ে ছোট্ট সংসার | চার বছরের দাম্পত্য জীবনে পিকু আমাদের মধ্যে আসে বিয়ের বছর দুই পরে | […]

শৈশব

” বেলটা বাজছে দেখ ওরা বোধহয় চলে এলো”- ফ্ল্যাটে একটা ছোট্ট পার্টি আয়োজন করেছে শতাব্দী, ওর আর সৌগতর Anniversary উপলক্ষে | তাই জোগাড়ে ব্যস্ত শতাব্দী, সৌগতকে দরজাটা খুলতে বললো | ঘনিষ্ট কিছু বন্ধু বান্ধবীকে আসতে বলেছে | আর আশপাশের ফ্ল্যাটের কিছু জনও আমন্ত্রিত | ওদের পাশের ফ্ল্যাটে নতুন এসেছেন মিস নীহারিকা রায় | নামপ্লেটে এ লেখা […]

তুমি আসবে বলে

 ||১|| তুমি আসবে-এ-এ বলে -এ-এ ….. উফ্ফ! কি অসাধারণ গানটা | একসময় এই গানটার শব্দগুলো শুনলেই ঝুম -এর মনটায় যেন হাজারটা প্রজাপতি একসাথে উড়তো | কিন্তু আজ…… গানটা আগের মতোই সুন্দর, কিন্তু ঝুম এর মনে আর কোনো প্রজাপতি ওড়ে না | কিন্তু বছর খানেক আগেও গল্পটা অন্যই ছিল, আর পরিণতি ঘটার কথাও ছিল অন্য কিছু…… কিন্তু, […]