বৃত্তের বাইরে

||১|| “ঐ দ্যাখ, দ্যাখ, আসছে”, পাশে বসে পিয়ালী বলতেই এক কাঁড়ি খাতার পাহাড় সামলে তাকাল নীরু | নীরু মানে নীহারিকা, এবছর কলেজে ঢুকল | যার আসা নিয়ে এত কথা হচ্ছে সে এই নীরু-রই ক্লাসমেট ওরফে ক্রাশ ইত্যাদি ইত্যাদি | সমুদ্র, সমুদ্র সেন, স্বর্ণ ব্যবসায়ী মৃন্ময় সেন-এর একমাত্র পুত্র, গ্রীক ভাস্কর্যের অধিকারী, এই সুন্দর সুঠাম সুপুরুষটি […]
আজও ভালবাসি

বাজার থেকে ফিরে ব্যাগ মাটিতে নামিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে সোফায় বসলেন নিরুপমা দেবী | বয়স হচ্ছে তো, সামনের ভাদ্র-এ ৫৫-এ পড়বেন | গাছ গুলোয় জল দিয়ে পাখিটাকে খেতে দিয়ে কাগজ নিয়ে বসলেন, রোজ দুপুরের এই সময়টা ওঁর একান্ত আপন সময়, সারাটা দিনের প্রতিটা সেকেন্ড তো অন্যের জন্য বাঁচা, নিজের জন্য বাঁচার এইটুকুই | সেলাই করা, […]
আমি আমার মতো

||১|| “ম্যাথস-এ মাত্র ৭৮, ৮০টাও হলো না, ছিঃ ছিঃ ছিঃ | হিস্ট্রি-ও তাই, তাও কম্পিউটারটা একটু বলার মতো, ৮৫, বলতে বলতেই রিপোর্ট কার্ডটা সামনের সেন্টার টেবিলে রেখে চশমাটা খুলে ফেললেন, রাজীব বাবু | ছোট্ট বাবান তখনও স্কুল ড্রেসে ভারী ব্যাগ কাঁধে মাথা নীচু করে বাবার সামনে দাঁড়িয়ে | ************** বাবান, মানে অনির্বান গাঙ্গুলী, ক্লাস ফাইভে […]
মালিনী

||১|| শেষ যখন বাড়ি ছেড়ে গিয়েছিলাম, টবগুলো ফুল সমেত ঝলমল করতো, ফুলের টবগুলো আজ আর নেই | অনেকদিন পর এলাম তো, অনেকটাই পাল্টে গেছে | বসার ঘর, শোবার ঘর, রান্নাঘর আগেও যেমন সাজানো ছিল, এখনও অনেকটা তেমনই, একটু আপডেটেড হয়েছে এই যা | বড় কাঠের টেবিল সরে ছোট কাচের খাবার টেবিল, এইরকম আর কী, সদস্য সংখ্যা […]
নতুন সূর্য

||১|| -“কেন আমায় হ্যাঁ বলা যায় না কেন, সত্যি করে বল তুই আমায় ভালবাসিস না?” সায়কের প্রশ্নের মুখোমুখি আজ প্রিয়াঙ্কা | প্রিয়াঙ্কা আর সায়ক অফিসে একই ডিপার্টমেন্টে কাজ করে, সেই সুবাদে ‘তুই’ করে একে অপরকে ডাকা, বন্ধুত্ব, আর এখন প্রেমের প্রথম ক্ষণ উপস্থিত | সায়ক প্রিয়াঙ্কাকে কবে থেকে ভালবেসেছে জানে না, প্রিয়াঙ্কাও ওকে ভালবাসে, এই […]
শুভ রথযাত্রা

।। ১।। সকাল থেকে বাঁশি বাজিয়ে মাথা খারাপ করে দেবে এবার বাচ্চাগুলো, “বলতে বলতেই স্বামী দীপককে চা-টা দিয়ে গেল শর্বরী। আজ রথ, সকাল থেকেই আশপাশের বাড়ির বাচ্চাগুলো শুরু করেছে ভেপু বাজানো, তার শব্দে কান পাতা দায়। “তাও ভালো, আজ থেকে শ্যামলীটা আবার কাজে আসবে,”ভাবতে ভাবতেই নিজের কাজে মন দিল শর্বরী। আজ অফিস ছুটি আছে, তাই একটু বেলা […]
মা

পুরোনো পৈতৃক বাড়িটা প্রোমোটারের হাতে তুলে দেওয়া হবে খুব শিগগিরি, তার আগে চূড়ান্ত ব্যস্ততা, আর জিনিসপত্র গোছগাছ চলছিল | পৈতৃক বাড়িটা শ্যামবাজারে | মা মারা যাবার সময় আমার আর আমার ছোট ভাই-এর নামে পরিষ্কার ভাবে ভাগাভাগি করে সব সম্পত্তি উইল করে গেছেন | দুজনের মিলিত সিদ্ধান্তেই আজকের এই পদক্ষেপ | মেহগনি কাঠের আলমারিটা গোছগাছ করতে করতেই […]
শিকড়

||১|| ইসস, কী করছো, কেউ দেখে ফেলবে তো, ছাড়ো না |” মৈনাক-এর বাহুবন্ধন থেকে আপ্রাণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল মধুপী | ততক্ষণে সিঁদুর খেলার আসর থেকে একমুঠো সিঁদুর নিয়ে মধুপীর গালে, কপালে, সিঁথিতে পরম আদরে মাখিয়ে দিয়েছে মৈনাক | মাত্র তিনমাস যেখানে বিয়ের বয়স, সেখানে এমন খুনসুটি হবে, এ আর আশ্চর্য কী | “ও বৌদি, […]
ঘরজামাই

||১|| “ঐ তো ঘর জামাই এসে গেছে | এসো, এসো |” অফিসের বোস বাবু অর্ণবকে দেখেই নিজের স্বভাবসিদ্ধ তির্যক মন্তব্য ছুঁড়ে দিলেন অর্ণবকে লক্ষ্য করে | নিজের ডেস্কে ব্যাগটা নামাতে নামাতেই পাশের ডেস্কের মিঃ মিত্র যোগ করলেন, “তো তোর কপাল আছে বলতে হবে, শ্বশুরবাড়ির তো ভালোই আছে শুনেছি, বাড়িটাও পাবি | সত্যি, ভাগ্য বটে, খুঁজে […]
বৃদ্ধাশ্রম

দ্রুততার সঙ্গে নিজের হাতের বাকি কাজগুলো সারছিল অনির্বান | আজ রাত্রের ফ্লাইট, তার আগে গুছিয়ে নেওয়ার পালা, জিনিসপত্রগুলো আর সাথে মনটাও | বাবা মারা গেছেন মাত্র দিন কুড়ি আগে, কিছুতেই মানতে পারছে না সেটা অনির্বান | মা মারা গেছে যখন তখন অনির্বান ছোট-ই বলা চলে, বাবাই সব, একমাত্র দিদি বিয়ের পর থেকেই বাইরে, সেও কাল […]