ঘুমপাড়ানির দেশে যা (গল্প হলেও সত্যি)

আজ আরও একবার ‘গল্প হলেও সত্যি’, মানে আরও একবার আজ নিজের গল্প লিখব । ‘অভিনয়’-এর পর আবার নিজের কথা গুছিয়ে বা না গুছিয়ে, বলার পালা । ১ ঝুম, মিত্তির বাড়ির ছোট মেয়ে, ছোট মেয়ে মানেই যে সবার আদরের তা’ বলার অপেক্ষা রাখে না, তবে এ গল্প ঝুমের নয়, একথা প্রথমেই বলে নেওয়া শ্রেয়, এই গল্প […]

আজ আবার সরস্বতীপুজো

সর্ষেফুলের মিষ্টি হলুদ রঙের শাড়িটা পরে প্রথম যেদিন স্কুলের পুষ্পাঞ্জলি দিতে এসছিলিস, ক্লাস ইলেভেনে, সেদিনই তোর খোলা চুলে আর চোখের কাজলে কুপোকাত হয়েছিলাম । ছেলেরা সাধারণত দুপ্রকারই হয়, স্মার্ট এন্ড হ্যান্ডসাম আর ক্যাবলা হাঁদা টাইপ, আমি দ্বিতীয়টাই । তাই কোনদিনই আমার মনের ভাব কথা হয়ে তোর কান অবধি পৌঁছায়নি । তোকে দেখে কবে প্রেমে পড়েছিলাম […]

ভাগ্যিস

vagyis galpo muktodhara

১ “টিফিন টা পুরো খাওয়া হয়নি কেন?”স্কুল ব্যাগ থেকে টিফিন বক্স টা বার করে মেয়ের দিকে রাগতস্বরে চেয়েছিল বৃষ্টি। বৃষ্টি আর বৃষ্টির 10 বছরের ছোট্ট মেয়ে চিনি, এই নিয়ে ই বৃষ্টি-র সংসার। বিগত কয়েক বছর ধরেই ওরা বাগুইহাটি তে ভাড়া থাকে। বৃষ্টি সরকারি স্কুলের শিক্ষিকা, সিঙ্গেল মাদার, সুতরাং সন্তান ও সংসার এর সাথে কর্ম জগত […]

ভালোবাসিনি

।।১।। ফুলপিসির বিয়েতে তোমার পরা ময়ূরকন্ঠী রঙের বেনারসীর কথাটা মনে পড়ে? মাথায় জুঁই-এর মালাটার সুবাসে আর মোহময়ী রঙে তোমায় বড় অন্যরকম লাগছিল । খুব ইচ্ছে হয়েছিল তোমার সাথে এক ফ্রেমে দাঁড়ানোর, আসোনি তুমি, বড় সংকোচ ছিল যে তোমার, বাকী আর পাঁচটা দিনের মতো আমার মনটা আবার ভেঙেছিল । মনে পড়ে, প্রথম বিয়ের পর দেশের বাড়িতে […]

দোষী কে?

।।১।। আজ এই প্রথম তাতান ওর মা-কে ছেড়ে একা থাকবে । বোর্ডিং-এ আসতে চায়নি ও, মা-কে ছেড়ে থাকতে পারবে না বলেই । মা কিছুতেই কথা শুনলো না, সেই ওকে পাঠিয়ে দিল । কি হতো মা-এর সঙ্গে থাকলে? ও কী মা-কে এতই জ্বালাতো? মা তো ভয় দেখাতো, সত্যি কোনদিন পাঠিয়ে দেবে ও কল্পনাও করতে পারেনি । […]

স্বাগতম

কফি মগটা সামনের টেবিলে রেখে শৈবালের পাশে বসল রিনি, “এতও ভেবো না, ঠিক একটা না একটা কিছু ব্যবস্থা হবে ।”, বলেই শৈবালের হাতটা শক্ত করে ধরল । বিদেশ বিভুঁই-এ দুজন দুজনের হাত শক্ত করে ধরা ছাড়া তো কোন উপায় নেই । পাশে দাঁড়ানোর মতো কেউ নেইও, নিজেদের ভাড়া নেওয়া ছোট্ট ফ্ল্যাটটার ব্যালকনিতে বসে এই কথাগুলোই […]

হ্যাপি নিউ ইয়ার

।।১।। সন্ধ্যের দিকে ফিরে আরও একবার খবরের কাগজটা নিয়ে বসেন বিশ্বনাথবাবু, সকালে তাড়াহুড়োয় অত ভাল করে তো দেখাও যায় না । সামান্য চা জলখাবার খেতে খেতে খবরের কাগজটাই ওনার একটা ‘বিলাসিতা’ বলা যেতে পারে । বর্ষশেষ উদযাপন করতে এখন ছেলে মেয়েরা কত টাকা উড়োয় কে জানে, আজ অফিস থেকে বাড়ি ফিরতে কম ঝক্কি পোহাতে হলো? […]

বড়দিন

।।১।। “ঐ দ্যাখো বেলটা বাজছে, বাবু এসে গেল মনে হয়, দ্যাখো তো”- বলতে বলতেই লুচি বেলার স্পিডটা আরও একটু বাড়িয়ে দিলেন মিনতি দেবী । বাবুটা গরম সাদা ফুলকো লুচি খুব ভালবাসে তাই এইসময় বাবু অফিস থেকে ফিরলে তাকে দেওয়ার জন্য এত আয়োজন ষাটোর্ধ বৃদ্ধার । কপাল, মুখ ঘামে ভিজে গেছে, সে দিকে দিকপাত-ই নেই । […]

অভিরুচি

।।১।। -“কর্তামশাই ফিরেছেন?”, চোখদুটো বুজেই আরাম কেদারায় হেলান দিয়ে প্রশ্নটা করলেন কর্তামা ওরফে চৌধুরী বাড়ির জমিদারগিন্নী । -“না কর্তামা, এখনও….” কথাটুকু বলে আর শেষ করতে পারলেন না এ বাড়ির বিশ্বস্ত সদানন্দ, হাতের ইশারায় ওকে যেতে বললেন কর্তামা । নিঃশব্দে, সে আজ্ঞা পালন করল সদানন্দ, যাওয়ার আগে বিশাল ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে গেল । আরাম […]

ভালো থেকো

।। ১।। (সাল ১৯৮০) “বক বকম, বক বকম”- ছোট্ট ছোট্ট পা ফেলে গম খুঁটে খাচ্ছিল পায়রাগুলো, আর তাদের এই চলাচল-এর দিকেই আনমনে তাকিয়ে ছিল রূপসা । মাথায় মোটা মোটা বেড়া বিনুনি বাঁধা ফিতে দিয়ে, কানে দুল, হাতে বালা, গলায় হার, পরনে শাড়ি, কপালে ছোট্ট টিপও জ্বলজ্বল করছে বটে । রূপসা, গাঙ্গুলী বাড়ির ছোট মেয়ে, সবার […]