আমন্ত্রণ (দ্বিতীয় পর্ব)

-“তুই কতটা বেআক্কেলে আমি শুধু ভাবছি সেটা, তুই ওটা ওকে গিয়ে বলে দিলি? কেউ বলে এটা?” নীলিমাদেবী ছেলে আকাশের উদ্দেশ্যে কথাগুলো বলে রান্নাঘরে চলে গেলেন। আজ মর্নিং ডিউটি নেই, দুপুরে খেয়েদেয়ে বেরবেন, তাই হাতে সময় আছে বেশ খানিক্ষন, পোস্তটা সবে নামাতে যাচ্ছিলেন তখনই আকাশ বলল কথাটা, “তাতে কী হয়েছে মা, ও তো বারবার জানতে চাইছে, […]
আমন্ত্রণ ( প্রথম পর্ব )

।।১।। “মালতী, তোকে কতবার বারণ করেছি আগের দিনের খবরের কাগজের সাথে নতুন কাগজ রাখবি না। কতবার বলতে হয় বলতো তোকে?” বলতে বলতেই দ্রুত হাতে কাজগুলো গোছাতে লাগলেন নীলিমা দেবী, ডঃ নীলিমা ভট্টাচার্য। ঘড়ির কাঁটা তখন সবে ৭টার ঘর ক্রস করেছে মাত্র, মালতী যেদিন বুঝে যায় মাসির মেজাজ গরম আছে, আর রা কাড়ে না মুখে, বেশী […]
আলো-আবছায়ায় (অন্তিম পর্ব)

ষষ্ঠ পর্ব ।।১।। আজ সময় যেন কাটতেই চাইছে না, সময়ের থেকে বেশ খানিকটা আগেই গাড়ি নিয়ে অপেক্ষা করছে আদি। অপেক্ষা করতে করতেই ভাবনায় হারিয়ে যাচ্ছিল ও। আজ অনেক কিছু বলার আছে হিরুকে। এভাবে ও কোনদিন কখনো পাগল হবে, নিজেও ভাবেনি। একটা লং ড্রাইভ, দুপাশে ঘন সবুজ, বৃষ্টি ভেজা শহর থেকে অনেকটা দূরে, সঙ্গে পছন্দের গান […]
আলো-আবছায়ায় (পঞ্চম পর্ব)

পঞ্চম পর্ব ছন্নছাড়া হয়ে নিজের ঘরের বারান্দাটায় বসেছিল আদি। বিগত দু-চারদিন হাতে তুলিটা ধরার ক্ষমতাও ছিল না। এই ক’দিন রঙ ছাড়া কাটিয়ে আজ বড্ড হাসফাঁস করছে যেন মনটা, আর তাই বিছানায় শুয়ে থাকতে পারলো না। কিছু আঁকার সরঞ্জাম এইখানেই দিয়ে যেতে বলেছে। ও একটু আঁকতে চায় – এই নীল আকাশটা, সাদা মেঘের ভেসে বেড়ানো, কিছু […]
আলো-আবছায়ায় (চতুর্থ পর্ব)

চতুর্থ পর্ব ।।১।। আজ ঘরে ঢুকে চারপাশটা কী সাংঘাতিক রঙীন লাগছে হিরুর। ভীষণ প্রাণবন্ত, ফ্রেশ। সে মিয়োনো ভাবটা যেন কেটে গেল একলহমায়। আদিত্য বেশ খানিকটা চলে গেছিল, তারপর হিরু ফোন করে ওকে, ফোনটা দেবার জন্য। ফোনটা ফেরত দেবার সময় কী মারাত্মক লজ্জা লাগছিল ওর। যেন সব রক্তগুলো কানের কাছে, গালের কাছে এসে জড়ো হয়েছে। আদিত্য […]
আলো-আবছায়ায় (তৃতীয় পর্ব)

তৃতীয় পর্ব ।।১।। ঘরটা বাগানের কাছে, সামনের একমুঠো সবুজটা এখন অন্ধকারে যদিও দেখা যাচ্ছে না। আদিত্যই বলল, ” এই জানলাটা দিয়েই দিনের প্রথম আলোটা আমার এই ছড়িয়ে ছিটিয়ে থাকা সৃষ্টিগুলোকে ছোঁয়, এই ঘরটা আমার ভীষণ ভীষণ প্রিয়। বিশাল ঘরটায় আদির আঁকা অনেক অনেক ছবি। সত্যি ছবিগুলো দেখতে দেখতে কোথাও একটা হারিয়ে যাচ্ছিল হিরু। আঁকার ব্রাশ, […]
আলো-আবছায়ায় (দ্বিতীয় পর্ব)

দ্বিতীয় পর্ব ঘরটায় একটা লাল আভা ছড়িয়ে, লাল রঙের মোমবাতি, লাল রঙের ল্যাম্পশেড, সবটা লাল। হিরু কিছু বুঝে ওঠার আগেই ওকে পিছন থেকে জড়িয়ে ধরল অনীক। চমকে ওঠার সাথে সাথেই অনীক আবেশে জড়িয়ে নিল হিরুকে। প্রেম পরশের একমুঠো লাল আভায় মাখামাখি সব কিছু, আদরে আবেশে। খড়কুটোর মতো ভেসে যাচ্ছিল হিরু অনীকের সাথে, হাতের চাপ পড়তেই টনক নড়ল, […]
আলো-আবছায়ায়

১ম পর্ব ।।১।। “চল, চল বেরো ৬টা বাজে প্রায়” বলতে বলতেই সিগারেটটা শেষ করে রূপালীর সাথে পা বাড়াল নীহারিকা। আর পাঁচটা সাধারণ ঘরের মেয়ের সাথে নীহারিকাকে মেলাতে গেলে ভুল করবেন প্রথমেই। অবিন্যস্ত চুল, চোখে কাজলটাও পরিপাটি নেই। না, লিপস্টিকের বালাই নেই, দু-আঙুলের ফাঁকে সিগারেট, টিশার্ট জিন্স, স্নিকার্স, হাতের কালো ব্যান্ড আর কলার বোনের ট্যাটু সমেত […]
ঘরে ফেরা-২ (ষষ্ঠ পর্ব)

।।১।। এই অঞ্জলি শেষ হলো, বাচ্চাগুলো অঞ্জলি দিয়েই খাবার জায়গায় দে দৌড়। পরমাদেবী হাঁটুর ব্যথার জন্য আর বেশী দৌড়োদৌড়ি পারেন না, বয়স হয়েছে, একটুতেই হাঁপিয়ে পড়েন, বসে পড়লেন দালানের পাশে রাখা চেয়ারটায়। দুই বৌমা হাতে হাতে কাজ সামলে নিচ্ছে, আর একজনও চলে আসবে কদিন পর, এবার ওনার ঝাড়া হাত পা। পুজোর পর বিয়েটাও ভালোয় ভালোয় […]
ঘরে ফেরা-২ (পঞ্চম পর্ব)

অদিতি নীচে যাওয়ার আগে শুধু বলে গেল, “আমি নীচের কাজগুলো মিটিয়ে আসব, ততক্ষণ তোমরা একটু অপেক্ষা করতে পারলে ভাল হয়, নয়তো আমি পরে ইন্দ্রনীলকে যা বলার বলে দেব, তবে কথাগুলো সবার সামনে হলেই ভাল হতো।” অদিতি কোন উত্তরের অপেক্ষা না করেই নীচে চলে গেল। নীচে ঠাকুর দালান এখন লোকে লোকারণ্য, বাড়ি ভর্তি আলো, উৎসব, লোকজন। […]