ফেরিওয়ালা

||১|| “মা, ও মা, আজ তো খুব জোরে বৃষ্টি আসবে বলো, আজ আর খেলনা কাকু আস্তে পারবে না তাই না?” ছেলে বাবাই-এর কথা শুনে হাতের কাজ থামিয়ে একবার আকাশের দিকে তাকিয়ে দেখল লিপি | লিপি, বাবাই, আর বাবাই-এর বাবা অনির্বাণ, এই নিউক্লিয়ার ফ্যামিলির যুগেও সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিব্যি জয়েন্ট ফ্যামিলি নিয়ে বহাল তবিয়তে আছে, […]

স্মৃতিটুকু থাক

||১|| “উফফ, আর পারছি না, এবার একটু বসতে হবে, অনেক হাঁটা হলো” বলতে বলতেই পড়ন্ত দুপুরে হাঁটতে হাঁটতে ক্লান্ত দুই বান্ধবী, মানে তনিমা দেবী আর তার অভিন্ন হৃদয় সখী মহুয়া দেবী গিয়ে ঢুকলেন কাছাকাছি একটি শপিং মলের ফুড কোর্টে | তপ্ত গরমের পর এ.সি-র ঠান্ডা ঝলকে খানিকটা শান্ত হয়ে বসলেন দু’জন | তনিমা দেবী আর […]

প্রেম পরশ

||১|| “উফফ, অ্যাটিচিউড টা দেখেছিস, আগুন তো রে পুরো |” চেক আউট করতে করতে বলল অগ্নি, রূপককে | থার্ড ইয়ারের পৃথা ততক্ষনে করিডর পেরিয়ে ক্লাসরুমের পথে, কাঁচা হলুদ কুর্তি, সিল্কি স্ট্রেট চুল, রুপোলী ঝুমকোতে অসামান্যা লাগছিল পৃথাকে, বলাই বাহুল্য, ছোট্ট টিপ আর ঘন কাজল যেন পৃথার চোখের গভীরতা আরও কয়েক গুন বাড়িয়ে দিয়েছে | রূপক, […]

বীর

||১|| “একটু ঠিক করে ওজন করে দিস বাবা”, ভাঙা বৃদ্ধ কন্ঠস্বরে ফিরে তাকালাম পাশে, সবজি কিনতে কিনতে | বয়স্ক ভদ্রমহিলা বয়সের ভারে বেশ খানিকটা কুঁজো, দেখেই খুব কষ্ট হচ্ছিল, এই বয়সেও এইভাবে বাজার করতে হয়, ছেলে মেয়েই বা কী | অন্যমনস্কভাবে তাকিয়েছিলাম ওনার দিকে, আমার আলুপটল ওজন হয়ে গেছে তাগাদাটা কানে যেতেই টনক নড়ল, টাকা […]

অনুতাপ

||১|| -“কখন মারা গেছে কেউ তো জানতেই পারেনি, মনে হচ্ছে মাঝ রাতেই, গায়ে তো পিঁপড়েও হয়ে গিয়েছিল |” -“হ্যাঁ, একাই তো থাকতো, কী আর হবে? ছেলেপুলে নেই, স্বামী নেই, কে কাঁধ দেবে কে জানে?” -“আরে না না, বডি দান করে গেছে শুনলাম, ওসব কোন ঝামেলা নেই |”…………………. ভিড়-এর মধ্যে টুকরো টুকরো কথাগুলো ভেসে আসছিল কানে, […]

বৃত্তের বাইরে

||১|| “ঐ দ্যাখ, দ্যাখ, আসছে”, পাশে বসে পিয়ালী বলতেই এক কাঁড়ি খাতার পাহাড় সামলে তাকাল নীরু | নীরু মানে নীহারিকা, এবছর কলেজে ঢুকল | যার আসা নিয়ে এত কথা হচ্ছে সে এই নীরু-রই ক্লাসমেট ওরফে ক্রাশ ইত্যাদি ইত্যাদি | সমুদ্র, সমুদ্র সেন, স্বর্ণ ব্যবসায়ী মৃন্ময় সেন-এর একমাত্র পুত্র, গ্রীক ভাস্কর্যের অধিকারী, এই সুন্দর সুঠাম সুপুরুষটি […]

আজও ভালবাসি

বাজার থেকে ফিরে ব্যাগ মাটিতে নামিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে সোফায় বসলেন নিরুপমা দেবী | বয়স হচ্ছে তো, সামনের ভাদ্র-এ ৫৫-এ পড়বেন | গাছ গুলোয় জল দিয়ে পাখিটাকে খেতে দিয়ে কাগজ নিয়ে বসলেন, রোজ দুপুরের এই সময়টা ওঁর একান্ত আপন সময়, সারাটা দিনের প্রতিটা সেকেন্ড তো অন্যের জন্য বাঁচা, নিজের জন্য বাঁচার এইটুকুই | সেলাই করা, […]

আমি আমার মতো

||১|| “ম্যাথস-এ মাত্র ৭৮, ৮০টাও হলো না, ছিঃ ছিঃ ছিঃ | হিস্ট্রি-ও তাই, তাও কম্পিউটারটা একটু বলার মতো, ৮৫, বলতে বলতেই রিপোর্ট কার্ডটা সামনের সেন্টার টেবিলে রেখে চশমাটা খুলে ফেললেন, রাজীব বাবু | ছোট্ট বাবান তখনও স্কুল ড্রেসে ভারী ব্যাগ কাঁধে মাথা নীচু করে বাবার সামনে দাঁড়িয়ে | ************** বাবান, মানে অনির্বান গাঙ্গুলী, ক্লাস ফাইভে […]

মালিনী

||১|| শেষ যখন বাড়ি ছেড়ে গিয়েছিলাম, টবগুলো ফুল সমেত ঝলমল করতো, ফুলের টবগুলো আজ আর নেই | অনেকদিন পর এলাম তো, অনেকটাই পাল্টে গেছে | বসার ঘর, শোবার ঘর, রান্নাঘর আগেও যেমন সাজানো ছিল, এখনও অনেকটা তেমনই, একটু আপডেটেড হয়েছে এই যা | বড় কাঠের টেবিল সরে ছোট কাচের খাবার টেবিল, এইরকম আর কী, সদস্য সংখ্যা […]

নতুন সূর্য

||১|| -“কেন আমায় হ্যাঁ বলা যায় না কেন, সত্যি করে বল তুই আমায় ভালবাসিস না?” সায়কের প্রশ্নের মুখোমুখি আজ প্রিয়াঙ্কা | প্রিয়াঙ্কা আর সায়ক অফিসে একই ডিপার্টমেন্টে কাজ করে, সেই সুবাদে ‘তুই’ করে একে অপরকে ডাকা, বন্ধুত্ব, আর এখন প্রেমের প্রথম ক্ষণ উপস্থিত | সায়ক প্রিয়াঙ্কাকে কবে থেকে ভালবেসেছে জানে না, প্রিয়াঙ্কাও ওকে ভালবাসে, এই […]