চল রাস্তায় সাজি ট্রাম লাইন

।।১।। উফফ, আমার কানের নীল ঝুমকোটা কোথায় রাখলে মা, খুঁজেই পাচ্ছি না, দেরী হয়ে যাচ্ছে তো।”- তাড়াহুড়োয় মা কে হাঁক দিলাম, ওদিকে লিপস্টিকের শেড আর ছোট না বড় ব্যাগের ধাঁধায় তখনও উদ্ধার পাইনি আমি। আর দেরী করলে এবার আর পৌঁছতে পারব না পাঁচটায়। ইসস, হাতের ঘড়িটা এখনও পরিনি।  “ও মা…” ************* আমি, শাওন, শাওন মুখার্জী, […]

সামাজিক ব্যাধি

আজ, আরও একবার, না, কোন গল্প নয়, বেশ কটা কথা বলতে চাইছে মনটা। প্রতিবাদ করতে লেখার আশ্রয় ছাড়া আর উপায় কী? আমাদের দৈনন্দিন জীবনে, মানে, খাওয়া, ঘুম, ওঠা, বসা, প্রেম, মা-বাবা, এসব কিছুর সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে একটা শব্দ, যেটা আজ থেকে ২০-২৫ বছর কী, ১০-১৫ বছর আগেও এতটা শোনা যেত না। ‘ধর্ষণ’, হ্যাঁ, […]

তুমি এলে তাই

হাতের গাছকৌটো, শাড়ির আঁচল আর মনের অনেকটা দ্বন্দ্ব সামলে যখন কনের সাজে বসলাম, তখন সন্ধ্যে নামছে। নতুন শাড়ী, গয়না, কত উপহার, কত লোকজন, হইহই, সবকিছুর কেন্দ্রবিন্দু আমি, এটা দেখে মনে মনে যে আনন্দ হচ্ছিল না, সেটা বলা ভুল। কিন্তু অনেক আনন্দের মাঝেও একটা ভীষণ রকম অন্তর্দ্বন্দ্ব কাজ করছিল। কারন একটাই, যে মানুষটার সাথে সারাজীবন কাটাতে […]

হ্যাপি মাদার্স ডে – ২

।।১।। চাটুজ্জ্যে বাড়িতে এই সময় কাকচিল আর বসার সাহস পায় না, চারপাশ থেকে যা চিলচিৎকার ধেয়ে আসে, তীর ধনুকের মত, কার সাধ্যি এই গরমে জিরেন করে একটু। পাড়াতেও সকলের জানা, এ’ প্রায় দিনের গল্প। ************* -“মা যেটা জানো না, সেটা স্বীকার করো না কেন, ভুল তো যে কোন মানুষেরই হতে পারে।” -“হ্যাঁ, সেই তো, এই […]

বিবাহ-বাণিজ্য

না, আজকে কোন গল্প নয়, কারণ গল্প বলার থেকেও কিছু কথা জানার জন্য মনটা হাঁকপাঁক করছে। তাই ঠিক করলাম এই সমস্ত প্রশ্নগুলো আজ আমার পাঠকদের সামনেই রাখি। তাহলে শুরু করা যাক। বিয়ের সিজন শুরু হয়ে গেছে মোটামুটি, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বিয়ে বাড়ির নেমন্তন্নও। আমার বাড়িতেও এরকম লালের উপর সোনালী হরফে লেখা ‘শুভ বিবাহ’ […]

মনে মনে

রাহুলকে স্কুলবাসে তুলে দিয়ে এই একটু বসতে পেলাম, সকাল থেকে যা ঝড়টাই না যায়, রাহুলের টিফিন, তোমার টিফিন, বাড়ির কাজ, ঠাকুর ঘর… উফফ। সব সামলে একটু বসে যখন সামনের আয়নাটার দিকে তাকাই, চোখের পাশের রিংকলস, বা মাথায় রুপোলী আভাকে ছাপিয়ে সেই তন্বী-কেই খুঁজে বেড়ায় চোখ। আচ্ছা, শোনো না, অফিস পৌঁছে গেছ? এখনও ফোন করলে না […]

ফিরে দেখা

“কীরে, ওনাকে ডাকলি না, নতুন যিনি এসেছেন, নিয়ে আসবি তো।” নিজের জন্মদিনের কেকটার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিল খেয়াদেবী। বিশাল মাপের ভ্যানিলা ফ্লেভার কেক, আকৃতিটা একটা বাড়ির, লেখা ‘আমাদের বাড়ি’। ‘আমাদের বাড়ি’ প্রত্যেকটি সদস্যের জন্মদিন এভাবেই ধুমধাম করে পালন করে। এই যেমন আজ খেয়াদেবীর হচ্ছে, কিন্তু সেই অনুষ্ঠানে আজ সবাই উপস্থিত থাকলেও একজন নেই, এবাড়ির নতুন […]

বেনামী (শেষ অংশ)

।।৩।। ভাইজাগ শহরটা বেশ সুন্দর, পরিপাটি, সাজানো, একটা ফ্ল্যাট ভাড়া নিলাম রামকৃষ্ণপুরমে। বাবা মা আমার সাথে এসে সবটা সাজিয়ে দিয়ে গেছল। জয়েনিং-এর প্রথম দিন স্বভাবতই নার্ভাস। এইচ আর থেকে ফর্মালিটিজ-এর জন্য যে হাতটা বাড়িয়ে দিয়েছিল, সে আর কেউ না, রুদ্র। একমুহূর্তের জন্য থমকে গিয়েছিল আমার মনটা, সেই চেনা, পরিচিত মানুষটা আজ এতগুলো বছর পর আমার […]

বেনামী (প্রথম অংশ)

-“মুন তোকে কতবার ঠিক বলতে হবে, ব্যাগটা গোছাচ্ছি, আর কী কী নিবি তুই দেখে নিবি আয় ।” মা-এর গলা খাঁকারিতে নড়ে চড়ে বসলাম একটু, হাতের ‘ফেলুদা’টা রেখে। সাসপেন্স তখন সবে জমে উঠেছে, চারমিনার ধরিয়ে প্রদোষ মিত্র তখন সবে মগজাস্ত্রে ধোঁয়া দিয়ে জালটা ছাড়াতে শুরু করছে, আর তখনই মাকে ডাকতে হলো । ব্যাজার মুখে উঠলাম অবশেষে […]

একটি মিষ্টি প্রেমের গল্প

।।১।। “কাকা, ফুচকায় আর একটু ঝাল দাও তো”- বলেই হাপুস হুপুস করে চোখ নাক মুছে আবার ফুচকাটা মুখে পুরল উদিতা । “ঝাল খেতে গিয়ে নাকের জল, চোখের জল এক হচ্ছে তবু খাওয়া চাই”- বলেই উদিতাকে ভালবেসেই দু ঘা বসাল রাহুল ।  উদিতা , রাহুলের কথায় বিশেষ কান না দিয়ে খাওয়ায় মনোনিবেশ করল । খাওয়া শেষে […]