তুমি রবে নীরবে

।।১।। “বাবু, তোকে আর কতবার বলতে হবে, রোজ একবার করে অন্তত প্র্যাকটিসটা করবি question bank টা। আজও তো করলি না।” পেটির মাছের পিসটা একমাত্র ছেলের বাটিতে তুলতে তুলতে কথাগুলো ছেলের উদ্দেশ্যে বললেন তনিমাদেবী, ঋদ্ধির মা, একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা। ঋদ্ধি এই বছর উচ্চমাধ্যমিক দেবে, সঙ্গে ডাক্তারির যাবতীয় পরীক্ষাগুলোও। তাই, এই মুহূর্তে ঋদ্ধির স্নান খাওয়া ঘুম […]

এই বেশ ভালো আছি

।।১।। ট্রাঙ্ক থেকে ন্যাপথালিন দেওয়া গুটি কয়েক তোলা শাড়ি থেকে একটা শাড়ি বের করছিল মায়া । ছোট্ট দু’কামরার ঘরে এককোণে খাট, ছোট্ট আলনা, ট্রাঙ্ক, কুঁজো, তেলচিটে রান্নাঘরের নুন, তেলের কৌটোর সাথে হাতে গোনা বাসন, অনেকটা অভাব আর তার থেকেও বেশী ভালবাসা নিয়ে চলে মায়ার জীবন।  মায়া আর অমল-এর ছোট্ট পাপাইকে নিয়ে এই সংসার। মাকে শাড়ী […]

বাঁচতে চাই

।।১।। সাউথসিটির ১২তলার বিলাসবহুল এই ফ্ল্যাটে এখনও সকাল হয়নি। সূর্যের আলো ঘরে ঘরে উঁকি দিলেও এই ঘরে দিতে পারেনি, দামী পর্দা পেরিয়ে তার ঢোকার অনুমতি নেই কিনা। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সকাল এগারোটা প্রায়। ঘরে ইতিউতি ছড়িয়ে কাগজপত্র, সিগারেটের টুকরো। অগোছালো ঘরটার মাঝেই গোল খাটটা। সেখানেই এখনও নেশায় বেহুঁশ পঙ্কজ, পঙ্কজ চৌধুরী। একটা নামজাদা কোম্পানীর […]

একে একে এক

।।১।। চোখে সোনালী ফ্রেমের চশমার আড়ালে ঘন কালো কাজলে মোড়া বড় চোখদুটো সামনের দেবদারু গাছটার দিকে তাকিয়ে অন্যমনস্কভাবে কি যেন একটা খুঁজছিল, হাতের পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে। জুতোর শব্দ পেতেই শান্ত হলো হাতটা, থামল চোখের চাঞ্চল্য , “ম্যাম, অনুষ্ঠান শুরু হবে এবার।” “তোমরা যাও, আমি আসছি”, বলে মুখটা ফেরালেন সোহিনী ম্যাম, ওরফে সোহিনী গাঙ্গুলী। দার্জিলিং-এর […]

জানি দেখা হবে

“থ্যাংক ইউ সো মাচ স্যর” করমর্দন করে হাসিমুখে এইচ আর হেড-এর রুম থেকে বেরলো অভ্র। চাকরিটা পাকা হয়ে গেছে। নীচে নেমে মাকে ফোনে শুধু বলল, “বাড়ি গিয়ে যা বলার বলবো, চিন্তা কোরো না।” বেশ গুরুগম্ভীর গলায়। তারপর বাড়ি গিয়ে যখন সারপ্রাইজটা দেবে তখন মা বাবার মুখটা দেখবে শুধু। অফিসের গেট থেকে বেরিয়ে মেট্রোর দিকে পা […]

উড়ান (দ্বিতীয় পর্ব)

।।৫।। মানুষের সময় সবসময় একরকম যায় না। আর কথাতেই আছে, সুখ ক্ষণস্থায়ী। বাবাই-এর জীবনটাও তাই। বাবার রিটায়ারমেন্টের পর ওর উপার্জনে যেই সংসারটা একটু স্বচ্ছলতার মুখ দেখতে শুরু করেছিল তখনই এরকম হতে হলো? দেশজুড়ে এই রিসেশন-এর সময়ে হাজার হাজার মানুষের চাকরী যাচ্ছে। বাবাই-ও তাদের মধ্যে একজন। ওর চাকরীটা যে চলে গেছে বলবে কীভাবে বাড়িতে? সবে মা […]

উড়ান (প্রথম পর্ব)

“তাড়াতাড়ি ওঠ বাবাই, রোজ রোজ এই সকালে তোকে ডাকা আমার আর পোষায় না। আজও কী ক্লাসে যাবি না নাকী? এবার বের করে দেবে কলেজ থেকে|” পেঁয়াজগুলো কুচিয়ে হাতটা ধুতে ধুতে হাঁক পারলেন, বিনতাদেবী। সকালে উঠে ছেলের, স্বামীর ব্রেকফাস্ট টিফিন সব রেডী করে তাদের অফিসে, কলেজে পাঠানো, তারপর বাড়ির সব কাজ একা হাতে সামলানো, আর তার […]

১-২-৩ স্মাইল প্লিজ… শেষ অংশ

।।৫।। গভীর নিম্নচাপের কারণে, পুরো কলকাতা আজ কার্যত ভাসছে, জল জমে অচলাবস্থা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। বসার ঘরে টিভিতে কলকাতার অবস্থা যতই দেখাচ্ছে, ততই টেনশন বাড়ছে নীলিমা দেবীর। পইপই করে বারণ করলেন আজ দুজনের কেউ যদি একটা কথা শোনে। আরে প্রাণটা তো আগে। এই অবস্থায়, জ্বর নিয়ে বেরিয়ে গেল ছেলেটা। আর তার বউ-ও তেমনই, একটা যদি […]

১-২-৩ স্মাইল প্লিজ… প্রথম অংশ

।।১।। “ফিরতে রাত হবে, খেয়ে নিও” বলতে বলতেই পা-এর চটিখানা গলিয়ে বেরিয়ে এল ফ্ল্যাট থেকে সাগ্নিক। মোবাইলে টাইমটা দেখলো, সময় তখন ৮টা। সিগারেটটা ধরিয়ে হাঁটা লাগালো, সামনের গলিটা পেরিয়েই ডান দিকে বসন্ত-দার দোকান, ওখানেই বসবে কিছুক্ষণ । ক্লাব খুলতে খুলতে রোজ বুড়ো-দা ৮:৩০টা বাজিয়ে দেয়। সিগারেটে টান দিতে দিতে এগোতে লাগল ও আপন মনে, ফোনটা […]

চল রাস্তায় সাজি ট্রাম লাইন (শেষ অংশ)

।।১।। -“ম্যাম, আপনার কালকের মিটিংটা পোস্টপন্ড করে দিচ্ছি তবে।” -“হ্যাঁ, আর শোন, খুব দরকার না হলে আমায় ফোন করো না কাল, ওকে? চলো, আমি বেরচ্ছি।” ব্যাগটা নিয়ে অফিস থেকে বেরতে বেরতে দেরীই হলো খানিকটা। তারপর এই ট্র্যাফিক, চিকুটা একা এতক্ষন আছে আজ, খুব রাগ করবে। আবার তাকে বোঝাও, উফফ। এসব হাবিজাবি ভাবতে ভাবতেই বাড়ি পৌঁছলাম […]