দ্য শো মাস্ট গো অন

||১|| ‘ষড়ভুজ’-পুপাইদের নাটকের গ্রুপটার নাম | ‘পুপাইদের’ মানে, আকাশ, আর আদিত্য, মেঘলা, জাহ্নবী, পিয়ালী, অনিক আর পুপাই নিজে | ওরা সবাই কলেজেই পড়ে, কিন্তু তার সাথে সাথে নিজেদের নেশাটাকে সজীব রাখার জন্য, আর তার সাথে যাদের প্রয়োজন আর্থিক সাহায্যের তাদের পাশে দাঁড়ানোর জন্য ষড়ভুজের উৎপত্তি | বিভিন্ন অনুষ্ঠানে ওরা পারফর্ম করার ডাক পায় এখন, দীর্ঘ […]

প্রহর শেষে…

prahar sese story image

||১|| “বেলটা বাজছে খুলতে পারছিস না নাকী?”, মার গলা খাঁকরিতে বিরক্ত হয়ে উঠল মিলি | মিলি আশুতোষ গাঙ্গুলী আর রমা গাঙ্গুলীর একমাত্র মেয়ে, এবছরই মাসটার্স কমপ্লিট হয়েছে ওর | বাগুইহাটির ফ্ল্যাটে শিক্ষক আশুতোষ বাবুর ছোট্ট সংসার | মিলি দরজাটা খুলতেই দেখল একটা পার্সেল নিয়ে সামনের ব্যক্তিটি দাঁড়িয়ে | -“কী ব্যাপার?” -“ম্যাম, লাবণ্য গাঙ্গুলীর নামে একটা […]

A Story Of Love

A story of love bengali story

||১|| “ওকে স্যার, আমি প্রসিড করে দিচ্ছি”, বলেই বসের কেবিন থেকে নিজের ডেস্কে যাচ্ছিল কৌশিক, ধাক্কা খেতে খেতে বাইচান্স বেঁচে গেল | ইনি নতুন জয়েন করেছেন, তবে আলাপ হয়নি, কৌশিক শুধু ‘সরি’ বলে নিজের ডেস্কের দিকে এগোল | মেয়েটি তখন বসের ঘরে ঢুকল | কাচের দরজাটা আস্তে আস্তে বন্ধ হচ্ছিল, কিন্তু তার ফাঁকেই কৌশিকের চোখে […]

কর্কট

karkat muktodhara bengali story

  ||১|| “সত্যিই দিন দিন দুর্বল লাগছে আজকাল, দেখি রিপোর্টগুলো আজ |”, বলতে বলতেই ঘুমের আমেজ কাটিয়ে উঠে পড়ল পলাশ | ঘরে তখন আলতো নরম রোদের খেলা শুরু হয়েছে, সোনালী রোদের ধারা চুঁইয়ে নামছে জানলার কাঁচ বেয়ে | এমন সময় ফোনে নন্দিতার ছবি, অল্প হেসে নন্দিতার হাসি মুখটার দিকে হাঁ করে দেখছিলো পলাশ | ফোনটা […]

ওরে সমাজ কবে পাল্টাবি?

||১|| “সোনা, ভাতটা তাড়াতাড়ি খেয়ে নাও, মাম মাম-এর আরো অনেক কাজ আছে তো |”, ভাতের দলা নিয়ে ছোট্ট চিকুর পিছলে দৌড়ানো এখন আমার রোজনামচা হয়ে দাঁড়িয়েছে | চিকু আমার একমাত্র ছেলে, এই বৈশাখে পাঁচে পড়বে | ঠাকুমা, দাদুর মানিক, আর ওর বাবার ‘বাবুসোনা’ সবার আদরে ভালবাসায় আজ কত্ত বড় হয়ে গেল, যেন এই সেদিনের কথা, […]

মুখোশ

mukhosh muktodhara bengali story image

||১|| সবুজ ক্ষেত পেরিয়ে ছুটে চলেছে ট্রেন, জানলার পাশের সীটে ঝোড়ো হওয়াটা ধাক্কা খাচ্ছে আমার মুখে, এত ঠান্ডা হাওয়ায় এতক্ষণের সব ক্লান্তি ফুড়ুৎ | খানিক মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখলাম, মা ঘুমোচ্ছে, আমিও চোখটা বুজলাম | সেই তো নালিকুলে নামবো, অনেক দেরী | আমার মামার বাড়ি | গরমের ছুটি যেমনি পড়েছে স্কুলে, তেমনি আমার একমাত্র ডেস্টিনেশন | দিদা […]

সখী

||১|| “মা আমায় আজ আবার বেরতে হবে”,বলেই তড়িঘড়ি উপরে গেলো পিয়ালী রেডি হতে | কোন অনুমতির অপেক্ষা না করেই বৌমার এহেন গমন দেখে খানিক বিরক্ত হয়েই তাকালেন গিরিজা দেবী | খানিক বাদে পিয়ালীকে এমন হন্তদন্ত হয়ে বেরতে দেখে প্রশ্নটা করেই ফেললেন,”কী ব্যাপারটা কী বৌমা? বাপের বাড়িতে কিছু হয়েছে কী? কিছু বললেও না…”| গিরিজা দেবীকে কথা […]

অভিনয় (গল্প হলেও সত্যি)

avinoy_muktodhara-story image

“থালাটা আবার ছুড়ে ফেলে দিল ঘর থেকে |”-মা কথাটা বলতে বলতেই দালান পেরিয়ে গেল ওপারের ঘরের দিকে | এটা রোজকার ব্যাপার, আমার মেজ কাকীকে নিয়ে রোজ একটা না একটা কিছু লেগেই থাকে | ঠাম্মি গজ গজ করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে এল,”এরকম করলে হয় বৌমা? তুমি কি আর কোনদিনই…যাকগে যা, বলে লাভই বা কী? এই […]

হঠাৎ একদিন

hathat-ekdin-muktodhara story image

||১|| “কখন থেকে বলছি একটু দেখে দাও, এখনও তোমার খেলার পাতা পড়া শেষ হলো না, আমাকেও দেবে না দেখতে, আশ্চর্য |”, বলেই চা-এর কাপটা টেবিলের উপর সশব্দে রেখে দিল মিতালী | মিতালীর অনেকদিনের একটা নেশা আছে, লটারির টিকিট কাটা | এটা বহু বছর ধরে চলে আসছে, মাঝে মাঝে একশ দু’শ টাকা পেয়েছেন বটে, কিন্তু ঐ […]

শুভ নববর্ষ

shuvo nababarsho muktodhara story image

||১|| “বৌমা, রোজ রোজ এতদেরী হলে কিন্তু এবার তোমার শ্বশুর মশাইকে আমায় জানাতেই হবে ব্যাপারটা |”, বেশ রাগের সঙ্গে কথাটা স্বর্ণালীর দিকে ছুঁড়লেন আরতি দেবী | “কী করবো মা, এখন এই রাস্তাটায় কাজের জন্য এতো জ্যাম হচ্ছে, আর স্যারকে কী এভাবে বলা যায় ছেড়ে দিন তাড়াতাড়ি?”, যতটা সম্ভব ম্যানেজ দিয়ে তাড়াতাড়ি উপরে চলে গেল স্বর্ণালী […]