প্রায়শ্চিত্ত

||১|| (বছর খানেক আগের কথা ) রোজকার মত সেদিনও সাতসকালে নাকে মুখে গুঁজে অফিসের পথেই দৌড়াচ্ছিলাম | মেট্রোটা ধরতেই হবে, চারদিকে তাকানোর সময় কোথায়, ভিড় ঠেলে সবাইকে সরিয়ে মেট্রো স্টেশনের দিকে দ্রুত পা চালাচ্ছিলাম, তখনই কান্নাটা কানে এসছিল | কানে আসতেই তাকিয়েছিলাম ফিরে, ছোট্ট একটা দুধের শিশু চিলচিৎকার করে কাঁদছে | (এখন) সেদিনকার সেই ছোট্ট […]
নাটকের মত

||১|| “আরে হাঁ কর মা, কতক্ষন গাল ধরে বসে থাকবো?”, মেয়ে পুপুর উদ্দেশ্যে বললেন তনিমা দেবী, হাতে ভাতের থালা নিয়ে | প্রত্যেক দিন পুপুর এই এক স্বভাব, কলেজে বেরবার আগে তাড়াহুড়ো করে শুধু একগাল দু’গাল খেয়ে পালানো | “উফফ, আর পারছিনা মা, এমনিই লেট হয়ে গেল, আর না”, বলেই ব্যাগ পত্তর নিয়ে বেরলো পুপু মানে […]
শেষ অধ্যায়

||১|| “খেয়ে নাও, না খেলে চলবে?”-বলেই রুটির গালটা ধরল কুহেলী, রাজীবের কাছে | ডঃ কুহেলী মিত্র, সাইকিয়াট্রিস্ট, সল্টলেকে বাড়ি | রাজীব কুহেলী না খাওয়ালে কিছুতেই খাবে না, রাত্রে বাড়ি ফিরলে যত ক্লান্তই হোক, রাজীবকে একটিবার খাওয়াতেই হবে | রাজীবকে কুহেলী চেনে বছর তিনেক | কুহেলীর ডাক্তারির সাথে সাথে ফটোগ্রাফির খুব শখ | সেবার গেছিল পুরুলিয়া, সেখানেই…. […]
উড়ো চিঠি

||১|| শোবার ঘরের কাঠের আলমারিটা গোছাতে ব্যস্ত ছিলেন শোভাদেবী | কোনো অনুষ্ঠানের আগে সবকিছু পরিষ্কার করা হয় তো, সেই জন্যই এখন এসব নিয়ে খুব ব্যস্ত, ঘর দোর পুরো পরিষ্কার করা, রান্না বান্না, সংসারের এত কাজ, সব কিছু সামলে আবার ছোট্ট নাতি পিকলুকে সামলানো, কম ঝক্কি | আরেকজনও আছেন, তাকে বড় বাচ্চাই বলা চলে | অনিমেষবাবু, […]
আমার বাপি

||১|| “ওঠ বাবা, অনেক বেলা হলো, পড়তে যেতে হবে তো |”-তমালকে ঘুম থেকে তুলতে নিত্যদিনের প্রয়াস, তমাল বেচারা সকাল সকাল একদম উঠতে পারে না, খুব কষ্ট হয় ওর, কিন্তু উঠতে তো হবেই | হয় পড়তে যাওয়া, নয়তো কাজে বসা, নয়তো নিজের পড়া, ঘুম আর হয় না | “কীরে উঠবি তো? দ্যাখ চেয়ে কটা বাজে”, এবার গলা […]
না বলাই থাক

||১|| “দ্যাখ বাবু, কাগজ আর দুধটা দিয়ে গেল মনে হয় |”-ছেলের উদ্দেশ্যে হাঁক পাড়লেন আরতি দেবী | আরতি দেবীর ছেলে সন্তক, যার উদ্দেশ্যে এই কথা বলা, ডাকনাম বাবান | অনিমেষবাবু সন্তকের বাবা, সরকারী চাকুরে, থাকেন সপরিবারে শোভাবাজারে | সন্তক মানে বাবানের এখন সেকেন্ড ইয়ার | রোজ সকালবেলা, তা প্রায় ভোর পাঁচটায় উঠে খানিক যোগব্যায়াম করে […]
একফালি প্রেম

||১|| “মুকুটটা একটু ঠিক করে দিন… হ্যাঁ ঠিক আছে |” কনের সাজ সম্পূর্ণ হলো | রক্ত লাল বেনারসি, রজনীগন্ধার মালা , নথ, ঠিকলিতে অপরূপা রূপসা বসে আছে আবিরের অপেক্ষায় | আজ দীর্ঘ দশ বছর পর অবশেষে বিয়েটা হচ্ছে | ‘অবশেষে’ শব্দটা এই কারণে কারণ প্রেমটা আদৌ বিয়ের পিঁড়ি অবধি পৌঁছাবে কী না সেই নিয়ে সন্দেহ […]
ঠিক ভুল বিচার করবে কে?

||১|| “টেবিলে লুচি কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি আয় মা “- ডাক দিলো নবনীতা, প্রীতম আর পৃথার মা | পৃথা লুচির গন্ধ পেয়েই এক ছুট্টে ডাইনিং টেবিলে | গপাগপ লুচি মুখে পুরতে ব্যস্ত পৃথা, খানিকটা খাওয়ার পর খেয়াল পড়ল, মা কই খেল না তো? তাকিয়ে দেখল মা তখন অফিসের শাড়িটাও চেঞ্জ করেনি, আগে পৃথাকে […]
হার

||১|| -“কীরে অর্ক, আজ কী ভয়ে নামবি না নাকী?” দু চার অক্ষরের গালা-গালগুলো অনর্গল ভেসে আসতে শুরু করলো সাত সকালে, হোলির দিন | মহান বন্ধুরা এই কাজটা ভালোই পারে, এতদিন পর বাড়ি ফিরে কোথায় একটু শান্তিতে ঘুমোবে তা না, বাধ্য হয়ে উঠতেই হলো | বারান্দায় যেতেই নীচ থেকে বন্ধু বাহিনী বললেন,”তুই ভালোয় ভালোয় নামবি না […]
ফেরারী মন

||১|| -“বাবু ব্রেকফাস্টটা শেষ কর না… তুমি কিছু বলোও না বৌমা |” মিনতি দেবীর কথা শেষ হতে না হতেই অর্ণব টেবিল ছেড়ে ততক্ষনে উঠে পড়েছে, পুরো ভাত ছেলে খায়নি বলেই মা-এর এহেন বাকি নিক্ষেপ | ওনার বৌমা মানে অর্ণবের বৌ অর্পিতা আপাতত অফিসে বেরবার আগের মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততায়, কোন উত্তর দিল না অর্পিতা | অর্পিতা […]