একটি মিষ্টি প্রেমের গল্প

।।১।। “কাকা, ফুচকায় আর একটু ঝাল দাও তো”- বলেই হাপুস হুপুস করে চোখ নাক মুছে আবার ফুচকাটা মুখে পুরল উদিতা । “ঝাল খেতে গিয়ে নাকের জল, চোখের জল এক হচ্ছে তবু খাওয়া চাই”- বলেই উদিতাকে ভালবেসেই দু ঘা বসাল রাহুল ।  উদিতা , রাহুলের কথায় বিশেষ কান না দিয়ে খাওয়ায় মনোনিবেশ করল । খাওয়া শেষে […]

আজ আবার সরস্বতীপুজো

সর্ষেফুলের মিষ্টি হলুদ রঙের শাড়িটা পরে প্রথম যেদিন স্কুলের পুষ্পাঞ্জলি দিতে এসছিলিস, ক্লাস ইলেভেনে, সেদিনই তোর খোলা চুলে আর চোখের কাজলে কুপোকাত হয়েছিলাম । ছেলেরা সাধারণত দুপ্রকারই হয়, স্মার্ট এন্ড হ্যান্ডসাম আর ক্যাবলা হাঁদা টাইপ, আমি দ্বিতীয়টাই । তাই কোনদিনই আমার মনের ভাব কথা হয়ে তোর কান অবধি পৌঁছায়নি । তোকে দেখে কবে প্রেমে পড়েছিলাম […]

ভালো থেকো

।। ১।। (সাল ১৯৮০) “বক বকম, বক বকম”- ছোট্ট ছোট্ট পা ফেলে গম খুঁটে খাচ্ছিল পায়রাগুলো, আর তাদের এই চলাচল-এর দিকেই আনমনে তাকিয়ে ছিল রূপসা । মাথায় মোটা মোটা বেড়া বিনুনি বাঁধা ফিতে দিয়ে, কানে দুল, হাতে বালা, গলায় হার, পরনে শাড়ি, কপালে ছোট্ট টিপও জ্বলজ্বল করছে বটে । রূপসা, গাঙ্গুলী বাড়ির ছোট মেয়ে, সবার […]

স্বপ্নে বোনা সেই বাড়িটা

।।১।। রাতুলের বাহুডোর থেকে জোর করে নিজেকে মুক্ত করে কাজে হাত লাগাল মলি । “এখনও ডিমটা সেদ্ধ করা হয়নি, ছাড়বে তুমি?”, আদুরে গলায় খানিক প্রশ্রয়, খানিক রাগত স্বরে অবাধ্য বরটাকে খানিক বকল মলি । জানলা দিয়ে তখন সুয্যিমামার আলো ঝলমলিয়ে দিয়েছে ১০ বাই ১০ ফুটের ছোট্ট ঘরটাকেও । জোর করেই মলিকে কাছে টেনে নিল রাতুল । […]

ঘরে ফেরা

।।১।। “হ্যাঁ মা, পৌঁছে গেছি, একটু পরেই ফ্লাইট টেক অফ করবে, তোমরা এত টেনশন কোরো না, বাই ।” ফোনটা ফ্লাইট মোডে দিয়ে গুছিয়ে বসল বহ্নি । চোখ মেলে তাকাল বাইরের জানলার দিকে, আজ কতদিন পর ও নিজের ঘরে ফিরছে । ওর মনের ভিতরকার উত্তেজনা বলে বোঝানো সম্ভব না । প্রতিবারই কিছু না কিছু প্রব্লেম হয়ে […]

স্মৃতিটুকু থাক

||১|| “উফফ, আর পারছি না, এবার একটু বসতে হবে, অনেক হাঁটা হলো” বলতে বলতেই পড়ন্ত দুপুরে হাঁটতে হাঁটতে ক্লান্ত দুই বান্ধবী, মানে তনিমা দেবী আর তার অভিন্ন হৃদয় সখী মহুয়া দেবী গিয়ে ঢুকলেন কাছাকাছি একটি শপিং মলের ফুড কোর্টে | তপ্ত গরমের পর এ.সি-র ঠান্ডা ঝলকে খানিকটা শান্ত হয়ে বসলেন দু’জন | তনিমা দেবী আর […]

ভালোবাসার অনেক রং

||১|| “দাদা, মহিষাসুর মর্দিনীটা দিন না এক কপি |” কলেজ স্ট্রিটে সামনের কাউন্টারে বসা লোকটিকে বললাম | সবে রুমালটা বার করে ঠান্ডা এ.সি-র রুমে ঘামটা মুছতে মুছতে একটু আমেজ নিচ্ছি, তক্ষুনি – “না ম্যাডাম, লাস্ট পিস্ এই বিক্রি হয়ে গেল, আপনি বরং পরশু আসুন |” খুব স্বাভাবিক-ই মুখটা শুকিয়ে আমসি হয়ে গেল, এক রোদে ঘুরে, […]

নাটকের মত

||১|| “আরে হাঁ কর মা, কতক্ষন গাল ধরে বসে থাকবো?”, মেয়ে পুপুর উদ্দেশ্যে বললেন তনিমা দেবী, হাতে ভাতের থালা নিয়ে | প্রত্যেক দিন পুপুর এই এক স্বভাব, কলেজে বেরবার আগে তাড়াহুড়ো করে শুধু একগাল দু’গাল খেয়ে পালানো | “উফফ, আর পারছিনা মা, এমনিই লেট হয়ে গেল, আর না”, বলেই ব্যাগ পত্তর নিয়ে বেরলো পুপু মানে […]

শেষ অধ্যায়

||১|| “খেয়ে নাও, না খেলে চলবে?”-বলেই রুটির গালটা ধরল কুহেলী, রাজীবের কাছে | ডঃ কুহেলী মিত্র, সাইকিয়াট্রিস্ট, সল্টলেকে বাড়ি | রাজীব কুহেলী না খাওয়ালে কিছুতেই খাবে না, রাত্রে বাড়ি ফিরলে যত ক্লান্তই হোক, রাজীবকে একটিবার খাওয়াতেই হবে | রাজীবকে কুহেলী চেনে বছর তিনেক | কুহেলীর ডাক্তারির সাথে সাথে ফটোগ্রাফির খুব শখ | সেবার গেছিল পুরুলিয়া, সেখানেই…. […]

উড়ো চিঠি

||১|| শোবার ঘরের কাঠের আলমারিটা গোছাতে ব্যস্ত ছিলেন শোভাদেবী | কোনো অনুষ্ঠানের আগে সবকিছু পরিষ্কার করা হয় তো, সেই জন্যই এখন এসব নিয়ে খুব ব্যস্ত, ঘর দোর পুরো পরিষ্কার করা, রান্না বান্না, সংসারের এত কাজ, সব কিছু সামলে আবার ছোট্ট নাতি পিকলুকে সামলানো, কম ঝক্কি | আরেকজনও আছেন, তাকে বড় বাচ্চাই বলা চলে | অনিমেষবাবু, […]