তোমায় আমায় মিলে

।।১।। “উফফ! পা-টায় যা অসহ্য যন্ত্রনা করছে। সেই কখন থেকে দাঁড়িয়ে। আর পারা যায়?” হাতের , কানের গয়নাগুলো খুলতে খুলতে বলছিল কুহেলী। রাজীব ততক্ষণে মোবাইল নিয়ে একপ্রস্থ গেম খেলতে ব্যস্ত। কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝল উত্তর দেওয়া আবশ্যিক। শুনুক আর নাই শুনুক হুম, হ্যাঁ এইটুকু না বললে তো যুদ্ধের দামামা বাজল বলে, তাই আর দেরী না […]

নিভৃত যতনে

।। ১।।   কোর্টের বাইরে তখন খাঁ খাঁ করছে রোদ, ঘড়ির দিকে তাকাল একবার রিয়াঙ্কা, কোথা দিয়ে এতটা সময় চলে গেল বুঝতেই পারেনি। একবার বাবার দিকে তাকাল ও, মনটা একটু শান্ত হল এবার। বাবার মুখে আবার সেই হাসিটা ফিরে এসেছে অনেকদিন পর, নিজের মেয়েকে ফিরে পাওয়ার আনন্দে হয়তো। মা আসেনি, মা এখনো পুরোটা মেনে নিতে পারেনি, […]

সন্ধ্যে নামার আগে

।।১।। “প্লিজ তোমার ভাঙা রেকর্ডটা একটু বন্ধ কর তো, সবসময় ভালো লাগে না। একেই অফিসে এত কাজের প্রেশার, বাড়ীতে একটু শান্তিতে বসব, তাও দেবে না।” প্লেট থেকে স্যান্ডুইচটা তুলে মুখে পুরতে পুরতে বেশ মেজাজের সুরেই বলল অভীক। শাওন ততক্ষণে ভিতরের ঘরে ঢুকে গেছে। দরজাটা খোলা ছিল তখনও, এবার সশব্দে দরজাটা বন্ধ করে দিয়ে খাটের উপর […]

যদি

।।১।। “আর দেরী করলে কিন্তু, সত্যিই পৌঁছতে পারবে না, অলরেডি সাড়ে চারটে বেজে গেছে” মা-এর উদ্দেশ্যে চেঁচাল মৌমিতা, অয়নের দিকে একবার আড়চোখে তাকাল। অয়নও একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নীচু করে ধীরে ধীরে বলল, “এদের নিয়ে যে কী করব, কে জানে, আরে ও বাবা।।।” মিঃ এন্ড মিসেস সেনগুপ্ত, একসাথে শেষ কবে বেড়াতে গেছেন, এবাড়ির স্মৃতিতে তো […]

তুমি রবে নীরবে

।।১।। “বাবু, তোকে আর কতবার বলতে হবে, রোজ একবার করে অন্তত প্র্যাকটিসটা করবি question bank টা। আজও তো করলি না।” পেটির মাছের পিসটা একমাত্র ছেলের বাটিতে তুলতে তুলতে কথাগুলো ছেলের উদ্দেশ্যে বললেন তনিমাদেবী, ঋদ্ধির মা, একটি প্রাইভেট স্কুলের শিক্ষিকা। ঋদ্ধি এই বছর উচ্চমাধ্যমিক দেবে, সঙ্গে ডাক্তারির যাবতীয় পরীক্ষাগুলোও। তাই, এই মুহূর্তে ঋদ্ধির স্নান খাওয়া ঘুম […]

একে একে এক

।।১।। চোখে সোনালী ফ্রেমের চশমার আড়ালে ঘন কালো কাজলে মোড়া বড় চোখদুটো সামনের দেবদারু গাছটার দিকে তাকিয়ে অন্যমনস্কভাবে কি যেন একটা খুঁজছিল, হাতের পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে। জুতোর শব্দ পেতেই শান্ত হলো হাতটা, থামল চোখের চাঞ্চল্য , “ম্যাম, অনুষ্ঠান শুরু হবে এবার।” “তোমরা যাও, আমি আসছি”, বলে মুখটা ফেরালেন সোহিনী ম্যাম, ওরফে সোহিনী গাঙ্গুলী। দার্জিলিং-এর […]

১-২-৩ স্মাইল প্লিজ… শেষ অংশ

।।৫।। গভীর নিম্নচাপের কারণে, পুরো কলকাতা আজ কার্যত ভাসছে, জল জমে অচলাবস্থা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। বসার ঘরে টিভিতে কলকাতার অবস্থা যতই দেখাচ্ছে, ততই টেনশন বাড়ছে নীলিমা দেবীর। পইপই করে বারণ করলেন আজ দুজনের কেউ যদি একটা কথা শোনে। আরে প্রাণটা তো আগে। এই অবস্থায়, জ্বর নিয়ে বেরিয়ে গেল ছেলেটা। আর তার বউ-ও তেমনই, একটা যদি […]

১-২-৩ স্মাইল প্লিজ… প্রথম অংশ

।।১।। “ফিরতে রাত হবে, খেয়ে নিও” বলতে বলতেই পা-এর চটিখানা গলিয়ে বেরিয়ে এল ফ্ল্যাট থেকে সাগ্নিক। মোবাইলে টাইমটা দেখলো, সময় তখন ৮টা। সিগারেটটা ধরিয়ে হাঁটা লাগালো, সামনের গলিটা পেরিয়েই ডান দিকে বসন্ত-দার দোকান, ওখানেই বসবে কিছুক্ষণ । ক্লাব খুলতে খুলতে রোজ বুড়ো-দা ৮:৩০টা বাজিয়ে দেয়। সিগারেটে টান দিতে দিতে এগোতে লাগল ও আপন মনে, ফোনটা […]

তুমি এলে তাই

হাতের গাছকৌটো, শাড়ির আঁচল আর মনের অনেকটা দ্বন্দ্ব সামলে যখন কনের সাজে বসলাম, তখন সন্ধ্যে নামছে। নতুন শাড়ী, গয়না, কত উপহার, কত লোকজন, হইহই, সবকিছুর কেন্দ্রবিন্দু আমি, এটা দেখে মনে মনে যে আনন্দ হচ্ছিল না, সেটা বলা ভুল। কিন্তু অনেক আনন্দের মাঝেও একটা ভীষণ রকম অন্তর্দ্বন্দ্ব কাজ করছিল। কারন একটাই, যে মানুষটার সাথে সারাজীবন কাটাতে […]

মনে মনে

রাহুলকে স্কুলবাসে তুলে দিয়ে এই একটু বসতে পেলাম, সকাল থেকে যা ঝড়টাই না যায়, রাহুলের টিফিন, তোমার টিফিন, বাড়ির কাজ, ঠাকুর ঘর… উফফ। সব সামলে একটু বসে যখন সামনের আয়নাটার দিকে তাকাই, চোখের পাশের রিংকলস, বা মাথায় রুপোলী আভাকে ছাপিয়ে সেই তন্বী-কেই খুঁজে বেড়ায় চোখ। আচ্ছা, শোনো না, অফিস পৌঁছে গেছ? এখনও ফোন করলে না […]