বৃত্তের বাইরে

||১|| “ঐ দ্যাখ, দ্যাখ, আসছে”, পাশে বসে পিয়ালী বলতেই এক কাঁড়ি খাতার পাহাড় সামলে তাকাল নীরু | নীরু মানে নীহারিকা, এবছর কলেজে ঢুকল | যার আসা নিয়ে এত কথা হচ্ছে সে এই নীরু-রই ক্লাসমেট ওরফে ক্রাশ ইত্যাদি ইত্যাদি | সমুদ্র, সমুদ্র সেন, স্বর্ণ ব্যবসায়ী মৃন্ময় সেন-এর একমাত্র পুত্র, গ্রীক ভাস্কর্যের অধিকারী, এই সুন্দর সুঠাম সুপুরুষটি […]
শুভ রথযাত্রা

।। ১।। সকাল থেকে বাঁশি বাজিয়ে মাথা খারাপ করে দেবে এবার বাচ্চাগুলো, “বলতে বলতেই স্বামী দীপককে চা-টা দিয়ে গেল শর্বরী। আজ রথ, সকাল থেকেই আশপাশের বাড়ির বাচ্চাগুলো শুরু করেছে ভেপু বাজানো, তার শব্দে কান পাতা দায়। “তাও ভালো, আজ থেকে শ্যামলীটা আবার কাজে আসবে,”ভাবতে ভাবতেই নিজের কাজে মন দিল শর্বরী। আজ অফিস ছুটি আছে, তাই একটু বেলা […]
শিকড়

||১|| ইসস, কী করছো, কেউ দেখে ফেলবে তো, ছাড়ো না |” মৈনাক-এর বাহুবন্ধন থেকে আপ্রাণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল মধুপী | ততক্ষণে সিঁদুর খেলার আসর থেকে একমুঠো সিঁদুর নিয়ে মধুপীর গালে, কপালে, সিঁথিতে পরম আদরে মাখিয়ে দিয়েছে মৈনাক | মাত্র তিনমাস যেখানে বিয়ের বয়স, সেখানে এমন খুনসুটি হবে, এ আর আশ্চর্য কী | “ও বৌদি, […]
গোলক ধাঁধা

||১|| -“তুমি কী আর একটু পনির নেবে?”ডাইনিং টেবিলে স্বামী রজতকে প্রশ্নটা করল মিতালী | ডাইনিং টেবিলে থালা বাসনের টুংটাং আওয়াজ, আর ঘড়ির টিকটিক শব্দ ব্যস, এর বেশি আর কোন শব্দ খরচ হয় না এই সময় সচরাচর দুই পক্ষ থেকেই | এই মাত্র মিতালীর পক্ষ থেকে কটা শব্দ খরচ তাও হলো | রাজীব শুধু হাত নেড়েই […]
সুখের চাবি কন্যাসন্তান

শশাঙ্কের জীবনে চল্লিশটা বসন্ত পেরিয়ে গেল এ বছর। অনেক লড়াই করে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। কোম্পানিতে টপমোস্ট পজিশনে এখন শশাঙ্ক রায়মণ্ডল। ব্যস্ততা কমেছে, কিন্তু দায়িত্ব বেড়েছে। সমাপ্তি আর পাঁচ বছরের শিশু সূচনাকে নিয়ে ছোট তাঁর ছোট্ট পরিবার। বেশ সুখে কাটছিল দিন। বেশ কয়েকমাস ধরে শশাঙ্ক দেরি করে ফিরছে। মদ্যপান করেও আসছে মাঝে মাঝে। সমাপ্তি কিছু জিজ্ঞাসা […]
প্রায়শ্চিত্ত

||১|| (বছর খানেক আগের কথা ) রোজকার মত সেদিনও সাতসকালে নাকে মুখে গুঁজে অফিসের পথেই দৌড়াচ্ছিলাম | মেট্রোটা ধরতেই হবে, চারদিকে তাকানোর সময় কোথায়, ভিড় ঠেলে সবাইকে সরিয়ে মেট্রো স্টেশনের দিকে দ্রুত পা চালাচ্ছিলাম, তখনই কান্নাটা কানে এসছিল | কানে আসতেই তাকিয়েছিলাম ফিরে, ছোট্ট একটা দুধের শিশু চিলচিৎকার করে কাঁদছে | (এখন) সেদিনকার সেই ছোট্ট […]
ঠিক ভুল বিচার করবে কে?

||১|| “টেবিলে লুচি কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি আয় মা “- ডাক দিলো নবনীতা, প্রীতম আর পৃথার মা | পৃথা লুচির গন্ধ পেয়েই এক ছুট্টে ডাইনিং টেবিলে | গপাগপ লুচি মুখে পুরতে ব্যস্ত পৃথা, খানিকটা খাওয়ার পর খেয়াল পড়ল, মা কই খেল না তো? তাকিয়ে দেখল মা তখন অফিসের শাড়িটাও চেঞ্জ করেনি, আগে পৃথাকে […]
কর্কট

||১|| “সত্যিই দিন দিন দুর্বল লাগছে আজকাল, দেখি রিপোর্টগুলো আজ |”, বলতে বলতেই ঘুমের আমেজ কাটিয়ে উঠে পড়ল পলাশ | ঘরে তখন আলতো নরম রোদের খেলা শুরু হয়েছে, সোনালী রোদের ধারা চুঁইয়ে নামছে জানলার কাঁচ বেয়ে | এমন সময় ফোনে নন্দিতার ছবি, অল্প হেসে নন্দিতার হাসি মুখটার দিকে হাঁ করে দেখছিলো পলাশ | ফোনটা […]
মুখোশ

||১|| সবুজ ক্ষেত পেরিয়ে ছুটে চলেছে ট্রেন, জানলার পাশের সীটে ঝোড়ো হওয়াটা ধাক্কা খাচ্ছে আমার মুখে, এত ঠান্ডা হাওয়ায় এতক্ষণের সব ক্লান্তি ফুড়ুৎ | খানিক মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখলাম, মা ঘুমোচ্ছে, আমিও চোখটা বুজলাম | সেই তো নালিকুলে নামবো, অনেক দেরী | আমার মামার বাড়ি | গরমের ছুটি যেমনি পড়েছে স্কুলে, তেমনি আমার একমাত্র ডেস্টিনেশন | দিদা […]
অভিনয় (গল্প হলেও সত্যি)

“থালাটা আবার ছুড়ে ফেলে দিল ঘর থেকে |”-মা কথাটা বলতে বলতেই দালান পেরিয়ে গেল ওপারের ঘরের দিকে | এটা রোজকার ব্যাপার, আমার মেজ কাকীকে নিয়ে রোজ একটা না একটা কিছু লেগেই থাকে | ঠাম্মি গজ গজ করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে এল,”এরকম করলে হয় বৌমা? তুমি কি আর কোনদিনই…যাকগে যা, বলে লাভই বা কী? এই […]