সুনুকপাহাড়ীর স্কুলবাড়িটা

।।১।। সে অনেক কাল আগের কথা।তা প্রায় ১৫ বছর তো হবেই। তখন আমি পোস্টিং নিয়ে বাঁকুড়া গেছি সবে। একটা স্কুলবাড়ির কাজ নিয়ে। আমার বয়স তখন কত হবে ? মেরে কেটে ৪০। আমার উপরেই স্কুলবাড়ির পুনর্নির্মাণ এর যাবতীয় ভার সামলানোর দায় বর্তেছে। আমি ও সেই ভার হাসিমুখে গ্রহণ করে হাজির হয়েছি রাঙামাটির দেশে। ৬মাসের মধ্যে এই কাজ […]
অশরীরী

।।১।। কলকাতার বাইরে এই প্রথম পা রাখল ঈশা। মা বাবার একমাত্র আদুরে মেয়ে, তার উপর বাড়ির সব থেকে ছোট সদস্য, একটু বেশিই আদরের। কিন্তু চাকরির পোস্টিং যেখানে, ছাড়তে তো হবেই, তাই অবশেষে মা বাবার ছত্রছায়া থেকে বেরিয়ে আজ সুদূর পশ্চিমগামী ঈশা। পশ্চিমগামী বলতে পশ্চিম ভারতের স্বপ্নের নগরী, মুম্বাইয়ের কথা হচ্ছে। ৩৫ ঘন্টার জার্নি শেষে ঈশা […]
খুন

‘রামধনু ‘ এপার্টমেন্টে সবে দিন পনেরো এসেছে কুন্তলরা। বেশ কিছুদিন ধরেই কথা চলছিল, কিছুতেই আর সব ঠিক হচ্ছিল না। অবশেষে এই মাসের প্রথমেই একটা শুভ দিন দেখে গৃহপ্রবেশ করে উঠে এলো ওরা। ওরা মানে কুন্তল, রিয়া আর ওদের দুবছরের একমাত্র ছেলে বিসকুট। আসার পর দিন কয়েক ঝড়ের মতোই কাটল ওদের। একটু গুছিয়ে নিয়ে রিয়া আবার […]
অভিশপ্ত

।। ১।। “আর মোটামুটি কতক্ষণ লাগবে?” ঘড়িটার দিকে একবার দেখে প্রশ্ন করল শ্রী। ও চলছে আগে আগে, পুপু আর টিকলি চলছে একটু তফাতে, প্রত্যেকের হাতেই একটা করে ছোট ট্রলি। রোদটা এখন একদমই পড়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যে নামলো বলে। লোকটা বলেছিল সন্ধ্যের আগেই হোটেল পৌঁছে দেবে, কিন্তু এখন ও তো তেমন কিছুই চোখে দেখতে […]
ট্রাফিক সিগন্যাল

।।১।। পাঁচমাথার মোড় গাড়িটা যখন সিগন্যালে দাঁড়াল তখন বাইরে কাঠফাটা রোদ্দুর, বিগত কিছুদিন ধরেই প্রচন্ড গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত, সামনেই একটা লস্যির দোকানে বেশ ভিড়, লোকজন এই গরমে একটু লস্যি খেতে ব্যস্ত, নির্মাল্য ও একসময় এভাবেই লস্যি খেত ভিড়ে ঠেলাঠেলি করে, এখন অবশ্য সুসজ্জিত রেস্টুরেন্টে গাদাগুচ্ছের দাম, ট্যাক্স আর টিপস দিয়ে খেতেই অভ্যস্ত। দোকানের ভিড়ের […]
আমার একলা আকাশ

।।১।। “ফেরার সময় বাবার ওষুধগুলোর সাথে কিছু খাবার দাবারও কিনে নিস কিন্তু, আজ সন্ধ্যে বেলা মঞ্জু মাসির আসছে। মনে আছে তো? কাল ফোন করেছিল।” থালায় জলখাবারটা বাড়তে বাড়তে বললেন রমলাদেবী। তনু চেয়ারটা টেনে খেতে বসতে বসতে তাকাল মা-র দিকে। ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, “আবার তাহলে আজকে শুনতে হবে তাই তো?” “ছাড়, আর অত মনে রাখিস […]
বন্ধু

সাকসেসের সংজ্ঞাটা ঠিক কি? রাজীব যদি সত্যিই আজ নিজের জীবনটা গুছিয়ে থাকে তাহলে আজ ওর পাশে কেউ নেই কেন ? নিজের ভালো তো সবাই ভাবে, তাহলে রাজীব আজ সবার কাছে স্বার্থপর কি করে? নন্দিতাও তো কই নেই পাশে। তাহলে? কোথাও ব্যস্ততার অজুহাতে বন্ধুত্বর মানেটাই কি বোঝা হয়ে ওঠেনি রাজীবের?
কুটলু

।।১।। “কুটলু বাবু, আমি কিন্তু এবার খুব রেগে যাব, এদিকে এস, সারা মুখে লাগাচ্ছো, কুটলু, কুটলু।।।” আড়াই বছরের কুটলুর পিছনে ছুটল পরমা। অরুণবাবু বেড়িয়েছেন শনকা দেবীকে নিয়ে। পরমার উপর ভার সবকিছুর। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সাড়ে বারোটা প্রায়। এখনো থালায় বেশ খানিকটা ডালভাত পড়ে। কুটলু মুসুর ডালটা খুব পছন্দ করে, চুপচাপ খেয়েও নেয়। আজকেই কেন যে […]
বাঁচতে চাই

।।১।। সাউথসিটির ১২তলার বিলাসবহুল এই ফ্ল্যাটে এখনও সকাল হয়নি। সূর্যের আলো ঘরে ঘরে উঁকি দিলেও এই ঘরে দিতে পারেনি, দামী পর্দা পেরিয়ে তার ঢোকার অনুমতি নেই কিনা। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সকাল এগারোটা প্রায়। ঘরে ইতিউতি ছড়িয়ে কাগজপত্র, সিগারেটের টুকরো। অগোছালো ঘরটার মাঝেই গোল খাটটা। সেখানেই এখনও নেশায় বেহুঁশ পঙ্কজ, পঙ্কজ চৌধুরী। একটা নামজাদা কোম্পানীর […]
জানি দেখা হবে

“থ্যাংক ইউ সো মাচ স্যর” করমর্দন করে হাসিমুখে এইচ আর হেড-এর রুম থেকে বেরলো অভ্র। চাকরিটা পাকা হয়ে গেছে। নীচে নেমে মাকে ফোনে শুধু বলল, “বাড়ি গিয়ে যা বলার বলবো, চিন্তা কোরো না।” বেশ গুরুগম্ভীর গলায়। তারপর বাড়ি গিয়ে যখন সারপ্রাইজটা দেবে তখন মা বাবার মুখটা দেখবে শুধু। অফিসের গেট থেকে বেরিয়ে মেট্রোর দিকে পা […]