মুক্তি

বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল, আকাশ তখন থেকে ঠায় বসেই রয়েছে ঘাটে। এখন বাঁধানো ঘাট থেকে করিডোর হয়ে বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দেওয়া অনেকটা সহজ হয়েছে ভক্তদের। ওই বাঁধানো সিঁড়িতেই বসেছিল ও, একা। আশপাশের মানুষগুলোর ব্যস্ততা দেখছিল, সবাই ছুটছে, দৌড়াচ্ছে, নিজেদের নিয়ে খুব ব্যস্ত সকলে, কেউ পাশেরজন কে ধাক্কা মেরে চলে যাচ্ছে, কেউ পাশের লোককে […]
বন্ধু হবি চল

বাক্সপেটরা নিয়ে স্টেশনেই বসে ছিল নয়না, বৃষ্টি পড়েই চলেছে, মুষলধারায়। বাবা বলল আরেকটু অপেক্ষা করতে, এত বৃষ্টিতে তো ছাতাও হার মানবে, আর বেরিয়ে রাস্তাও অজানা , অটো, গাড়ি কিছু তো একটা নিতেও হবে। চুপচাপ বসে বৃষ্টির এই অপরূপ সৌন্দর্য্যই অনুভব করছিল নয়না, ওর ছোট থেকেই বৃষ্টি খুব পছন্দের। আগে বৃষ্টি হলে ওর প্রিয় জানালাতে উঠে […]
টিফিনবাক্স

প্রতিবারের মতন এই বছর ও সমস্ত সরঞ্জাম গুছিয়ে বেরোনোর জন্য ব্যস্ত অমিত, অন্তত সন্ধ্যার মধ্যে বেরোতে না পারলে খুব মুশকিল। পুজোর দিকটা কতদূর কি হলো রিয়াকে দেখতে বলে ফোনে কথা বলতে বলতে বারান্দায় এসে দাঁড়ালো ও। এই দিনটা সবসময়ই বড় ব্যস্ততায় কাটে অমিতের, সেই কোন বয়স থেকে ,আজ ও তার কোনো অন্যথা হয়নি। পুজো সন্ধ্যার […]
ক্লিক

।।১।। -“মালিনী, কালকের মিটিংটা কখন ফিক্স করেছ? -“ম্যাম, সকাল ১১টা।” -“ওকে, কনফার্মেশন পেয়ে গেছ?” -“ইয়েস ম্যাম।” -“ওকে গুড। আর।।। এক মিনিট।।।” টেবিল থেকে ফোনটা তুলে কানে দিল শিবানী। চোখের ইশারায় মালিনীকে এখন যেতে বলল। মালিনী বেরিয়ে যাওয়ার পর দরজা বন্ধ হতে ফোনে কথা বলা শুরু করল ও। বহুদিন পর এই নাম্বার থেকে ফোন, তাই খানিক […]
শিক্ষা

।।১।। দাপুটে, বদরাগী, মেজাজি এই সব কটা বিশেষণই বেশ ভালো যায় মিসেস বোসের সাথে। রেণুকা বোস আর অমরনাথ বোস সানফ্লাওয়ার এপার্টমেন্টে ১২০০ স্কোয়ারফিটের ফ্ল্যাট 2c তে এসেছেন মাস চারেক হলো। আসার পর থেকে আশেপাশের মানুষের সাথে আলাপ হয়েছে , তবে খুব বেশি হয়নি। প্রথম কারণ হলো চরম ব্যস্ততা, আর দ্বিতীয়ত ও মুখ্য কারণ হলো রেণুকা […]
বিদায়

।। ১।। রীতিমত জোর করেই নন্দিনীকে পাহাড়ে নিয়ে এলো সঙ্গীতারা। আসার ইচ্ছে তো ছিল না ওর একদমই, শরীর সাথ দিলেও মনটা কোনোভাবেই সাথ দিচ্ছে না। নেহাত মা-বাবাও জোর করল তাই বাধ্য হলো আসতে। বাবা ওর এই বন্ধুগুলোকেই চোখ বন্ধ করে ভরসা করতে পারে। সেই ছোট্টবেলা থেকে ওরা একসাথে। স্কুল কলেজ পেরিয়ে কর্মসূত্রে আলাদা আলাদা জায়গায় […]
মামাবাড়ি

।।১।। একবার নিজের ঘড়িটা স্টেশনের ডিজিটাল ঘড়ির সাথে মিলিয়ে নিল মিনি, সময় তো হয়ে গেছে। উল্টো দিকের দুটো মেট্রো এসে গেল কিন্তু এদিকের মেট্রোর কোনো পাত্তা নেই। আজ তেমনি গরমও পড়েছে । গলদঘর্ম অবস্থায় পিঠের ভারী ব্যাগটা সামনে দিকে নিয়ে দাঁড়িয়ে রইল মিনি। ফ্যানের হাওয়ায় একটু সুস্থ বোধ হচ্ছে। মেট্রোটা এসে গেলে শান্তি। একটু ঠান্ডা […]
রক্ত

মালপত্র মোটামুটি সব নামানোই হয়ে গেছে, তাও আরেকবার দাঁড়িয়ে সব মিলিয়ে নিচ্ছিল কৃষ্ণেন্দু। নতুন পাড়া, নতুন সব লোকজন , কালচার ও আলাদা। সাউথ থেকে সোজা নর্থে। তাও অতি কষ্টে একটু মনমতো ফ্ল্যাট পাওয়া গেল, কারণ নর্থ কলকাতা মানেই তো সব অলিগলি, সরু, ঘিঞ্জি রাস্তাঘাট। পুরোনো আমলের সব বাড়ি। ওর আবার এইসব নিয়ে খুব একটা নস্টালজিয়া নেই, প্রবাসী […]
মাধবীলতা (অন্তিম পর্ব)

।। ৩।। সকালে যখন ঘুমটা ভাঙল তখন বেশ শিরশির করছে শরীরটা, মানে সকালে এখনই বেশ ভালোরকম ঠান্ডা। গা থেকে ব্ল্যাঙ্কেটটা সরে যাওয়ায় কুঁকড়ে শুয়ে ছিলাম। ঠান্ডা লাগছে বলেই ঘুম টাও ভেঙে গেল। ঘরটার এদিক ওদিক তাকালাম, পরক্ষণেই মনে পড়ে গেল কালকের ঘটনাগুলো। ধড়মড়িয়ে উঠে বসলাম। কাল রাত্রে তো আমি জ্ঞান হারিয়েছিলাম লাগোয়া ব্যালকনিতে। তাহলে আজকে […]
মাধবীলতা (প্রথম পর্ব)

আমরা যখন সুপারিপুরের এই বাগানবাড়িতে ঢুকলাম ,তখন বেলা ১১ টা বেজে গেছে। ফরচুনারটা বাগান এর সাথেই লাগোয়া পার্কিং লট এ পার্ক করিয়ে রাখল পার্থ , আমার স্বামী। আমি অনু, মানে আমাদের ছোট্ট অনন্যাকে কোলে নিয়ে ঢুকলাম ভিতরে, আরেক হাতে আরেকটা ব্যাগ। ট্রলিটা নিয়ে ঢুকছে এখানকার কেয়ারটেকার। আপাতত এখন একমাসের জন্য আমাদের ঠিকানা এই সুপারিপুরের ‘মাধবীলতা’। পার্থকে […]